নারীর পিৎজা খাওয়া নিষিদ্ধ করল ইরান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
প্রতীকী ছবি
টেলিভিশন অনুষ্ঠানে সেন্সরের নতুন নিয়ম চালু করল ইরান সরকার। কোনো নারী পিৎজা খাচ্ছেন, হাতে গ্লাভস ছাড়া বা কোনো পুরুষ চা পরিবেশন করছেন কোনো নারীকে, এমন দৃশ্য দেখানো যাবে না কোনো টেলিভিশন শোতে।
শুধু তাই নয় নাটক, সিনেমার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। নির্মাতাদেরকেও সতর্ক করার খবর পাওয়া গেছে।
ইরানওয়্যারের তথ্য বলছে, দেশটির সরকারি কর্মকর্তারা সম্প্রতি পরিদর্শন শেষে একটি গাইডলাইন ইস্যু করেছেন ব্রডকাস্ট চ্যানেল ও সিনেমা নির্মাতাদের জন্য।
এই ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার বিভাগের প্রধান জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন শামশাদি বলেন, টেলিভিশন কিংবা বা সিনেমার পর্দায় কোনও নারীর লাল রঙের পানীয় পান করা দেখানো যাবে না। এমনকি স্যান্ডউইচ খাওয়ার দৃশ্যও নিষিদ্ধ পর্দায়।
যেকোনো ঘরোয়া দৃশ্য দেখাতেও নারাজ দেশটির সরকার। সম্প্রচারের আগে তা কর্তৃপক্ষকে দেখাতে হবে, এরপর তারা সিদ্ধান্ত দেবেন। এমন কড়া নিয়ম জারির ফলে এবং নিষেধাজ্ঞার বিষয়টি এড়াতে অনেক প্রতিষ্ঠান সেলফ সেন্সরশিপে চলে গেছে।
সিনেমাপ্রেমিরা বলছেন, বিশ্বজুড়ে বাস্তববাদি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অনেক উন্নত অবস্থান ধরে রেখেছে ইরান। এখন তা ম্লান হতে চলেছে। নতুন করে কড়া নিয়ম জারি, দেশটির শিল্পকলা বিকাশের জন্য মোটেও সুখকর নয়।
সূত্র : ডেইলি মেইল
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










