নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির গভর্নর পদে নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির গভর্নর পদের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল জয় পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে ভোটে হারিয়ে অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি।
এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
গভর্নর নির্বাচনে জয়লাভের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিকি শেরিল।
সামাজিক যোগাযোগমাধ্য এক্স -এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘নিউ জার্সি এই মহান অঙ্গরাজ্যের ৫৭তম গভর্নর হওয়ার জন্য আপনাদের আস্থা অর্জন করা আমার জীবনের সর্বোচ্চ সম্মান।’
চার মেয়াদের মার্কিন কংগ্রেস সদস্য শেরিল আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি- আমি আপনাদের কথা শুনবো, সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেবো।’
এদিকে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্কবাসী। ৩৪ বছর বয়সী কুইন্সের অঙ্গরাজ্য আইনপ্রণেতা জোহরান মামদানি হবেন নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র।
নির্বাচনে জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া।
এদিকে, ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন অ্যাবিগেইল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেছেন। এই নির্বাচনকে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জনপ্রিয়তার এক গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে, যেখানে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হবে।
বিবিসি, ইউএস টুডে সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ খবর পাওয়া গেছে।
এই জয় ডেমোক্র্যাটদের জন্য ইতিবাচক সংকেত, যারা সারা দেশে একের পর এক নির্বাচনে জয়ের মাধ্যমে আগামী বছরের ভোটের আগে গতি সঞ্চার করতে চায়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






