নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল হলেন আদিবাসী নারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
নিউজিল্যান্ডে প্রথমবারের মতো গভর্নর জেনারেলের দায়িত্ব পেলেন আদিবাসী কোনো নারী। ডেম সিনডি কিরো নামের ওই নারী দেশটির মাওরি সম্প্রদায়ভুক্ত। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ওয়েলিংটনে দেশটির পার্লামেন্টে গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। খবর রয়টার্সের।
নিউজিল্যান্ডে আলংকারিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন গভর্নর জেনারেল। দেশটিতে ব্রিটিশ রাজপরিবারের হয়ে সাংবিধানিক ও আনুষ্ঠানিক নানা কাজও করতে হয় তাঁকে। এককালে ব্রিটেনের উপনিবেশ ছিল নিউজিল্যান্ড।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নিউজিল্যান্ডের অভিবাসী ও প্রান্তিক বাসিন্দাদের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন সিনডি কিরো। এ সময় মাওরি ও ব্রিটিশ পরিচয়ের কারণে নিজে গর্বিত বলে উল্লেখ করেন তিনি।
সিনডি কিরো বলেন, ‘আমি নতুন অভিবাসী ও সাবেক শরণার্থীদের সঙ্গে যুক্ত থাকব। এ ছাড়া নিউজিল্যান্ডকে নিজেদের দেশ হিসেবে বেছে নেওয়া মানুষদের থেকে আমরা যে বৈচিত্র্যময় সংস্কৃতি পেয়েছি, সেগুলো উদ্যাপন করব।’
নতুন গভর্নর জেনারেলকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, ‘আমি জানি, এই পদে প্রথম মাওরি নারী হিসেবে আপনি এটা মাথায় রেখেছেন যে আপনার কর্মকাণ্ড দেশের সব স্তরের মানুষকে অনুপ্রেরণা দেয়।’
সিনডি কিরোর শিক্ষাজীবন কেটেছে নিউজিল্যান্ডের একাধিক বিশ্ববিদ্যালয়ে। তিনি ইউনিভার্সিটি অব অকল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পাশাপাশি ম্যাসি ইউনিভার্সিটি থেকে নিয়েছেন এমবিএ ডিগ্রি। নিজের পরিবারের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়াও তিনি।
নিউজিল্যান্ডের জনসংখ্যার ১৭ শতাংশই মাওরি সম্প্রদায়ের। দেশটির আদিবাসী এ জনগোষ্ঠীর অনেক সদস্য সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে রয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










