নিজেকে বলিভিয়ার প্রেসিডেন্ট দাবি করলেন জেনাইন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ইভো মোরালেসের বলিভিয়া ছাড়ার পর নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলেন সিনেটের ডেপুটি প্রধান জেনাইন আনিয়েজ। মোরালেসের সমর্থিত আইনপ্রণেতাদের সিনেটের ওই সেশন বয়কট করেন।
ল্যাটিন আমেরিকার দেশবলিভিয়ার পদত্যাগী প্রেসিডেন্ট মোরালেস মেক্সিকোতে আশ্রয় নেয়ার মাত্র একদিন পর মঙ্গলবার নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষনা করেন বিরোধী দলীয় সিনেটর অ্যনেজ। তার দাবি, সংবিধান মেনেই তিনি এ ঘোষণা দিয়েছেন। এসময় তিনি দেশে দ্রুত সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করারও প্রতিশ্রুতি দেন।
তবে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট মোরালেসের দলের এমপিরা তাকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নেবেন না বলে জানিয়েছেন। একই সঙ্গে তারা সংসদ অধিবেশন বর্জনেরও ডাক দিয়েছেন। এসব আইনজ্ঞরা যোগ না দিলে বলিভিয়ার পার্লামেন্ট কোরাম সঙ্কট দেখা দেবে। ফলে অ্যানেজকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করে প্রস্তাব পাস করতে পারবে না পার্লামেন্ট। এর ফলে দেশে সাংবিধানিক সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিরোধী সিনেটর অ্যানেজের এই ঘোষণাকে সমালোচনা করেছেন মোরালেসও। তিনি বলেন, ‘তিনি (অ্যানেজ) পুলিশ নিয়ন্ত্রিত ডানপন্থী সিনেটর।’
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ক্যু ষড়যন্ত্রকারীরা বলিভিয়ার গণতন্ত্রকে ধুলায় মিশিয়ে দিয়েছ’বলেও দাবি করেছিলেন মোরালেস।
প্রসঙ্গত, গত তিন সপ্তাহ ধরে একটানা বিক্ষোভের মুখে রোববার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইভো মোরালেস। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’পদত্যাগ করার একদিন পর সোমবার রাতে তিনি মেক্সিকোর পাঠানো বিমানে করে বলিভিয়া ত্যাগ করেন।সূত্র: বিবিসি
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











