ঢাকা, সোমবার ০২, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড় ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ

নিজের জ্বালানো বিড়ির আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগবেড় এলাকায় নিজের খাওয়া বিড়ির আগুনে পুড়ে সিনহা লতা রানী (৮৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বিধবা লতা রানী বাগবেড় এলাকায় তার দুই মেয়ে বিনা রানী ও চায়না রানীর বাড়িতে থাকতেন। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সিনহা লতা রানী একটি ঘরে একা বাস করতো। এছাড়া তিনি ধূমপান করতেন। রাতের বেলা সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ার পর সিনহা রানী বিড়ি জ্বালালে, সেই আগুনে পুড়ে তার মুত্যু হয়।

এদিকে, একই রাতে উপজেলার পূর্বাচল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা (৪৫) নামে আরেক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মর্জিনা বেগম (৪৫) রাজধানী মধ্যবাড্ডা এলাকার মৃত আমজদ আলীর স্ত্রী।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরশ বাগচি জানান, পূর্বাচল শেখ হাসিনা সরণির জলসিড়ি এলাকায় সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল মর্জিনা বেগমকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বাচলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।