নিরুপায় বাফুফে, ঘোর সংকটে নারী ফুটবল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাবিনা খাতুনরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের অনুশীলনে নামার আহ্বানে সাড়া দেননি তারা। বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে চান না কোচও। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ঘোর সংকটে নারী ফুটবল। সূত্রে জানা গেছে, নিরুপায় বাফুফে সভাপতি শেষ পর্যন্ত বিষয়টি ছেড়ে দিচ্ছেন বাফুফের নির্বাহী কমিটির ওপর। এই সপ্তাহে এক সভায় মেয়েদের বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
গত বুধবার বাফুফে সভাপতি দেশে ফিরে সিনিয়র ফুটবলারদের অভিযোগ শোনেন। তিনি বাটলারের অধীনেই শনিবার থেকে অনুশীলন করার নির্দেশ দিয়েছিলেন বিদ্রোহে জড়িত প্রথম ছয়জনকে বাইরে রেখে। কিন্তু বাটলারের অনুশীলনে অংশ নেননি বিদ্রোহী ১৮ সিনিয়র ফুটবলার। সকালে ব্রাদার্স ইউনিয়ন মাঠে এবং বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুনদের নিয়ে হয়েছে রুদ্ধদ্বার অনুশীলন।
সাবিনাদের অনড় অবস্থানে হতভম্ব মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। কাল দুপুরে বাফুফে ভবন ছেড়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘এই মেয়েদেরকে আমি অনূর্ধ্ব-১২ টুর্নামেন্ট থেকে গড়ে তুলেছি। আমার বিশ্বাস, তারা অনুশীলনে ফিরবে। যদি তা না হয় সিদ্ধান্ত সভাপতি নেবেন।’ ২৪ ফেব্রুয়ারি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। দল কবে ঘোষণা করা হবে? বেলা সোয়া ৩টায় অনুশীলনে যাওয়ার আগে বাটলারকে প্রশ্ন করতেই তার উত্তর, ‘যখন সময় হবে তখন। এ নিয়ে আমরা কাজ করছি। ভবিষ্যতের জন্য আমরা নতুন দল গঠন করছি।’
বিদ্রোহীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকায় বাফুফের জন্য কাজটা কঠিন হয়ে গেল। আন্দোলনের নেতৃত্বে থাকা পাঁচ-ছয় জনকে শাস্তি (বাধ্যতামূলক ছুটি) দিলে বাকিরাও ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এই ১৮ জনের মধ্যে ১৬ জন গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য।
বাফুফে কোচের পক্ষে থাকলে এবং ১৮ ফুটবলার অনুশীলন বর্জন অব্যাহত রাখলে নারী ফুটবল দল বড় সংকটের মধ্যে পড়বে। সংকট নিরসনে দ্রুত নির্বাহী কমিটির সভা ডাকছেন বাফুফে সভাপতি। সেখানেই বিশেষ তদন্ত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান তাবিথ।
নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক সদস্য জানিয়েছেন, সভাপতি চেষ্টা করেছেন দুই পক্ষকে ম্যানেজ করে সমস্যা সমাধানের। কিন্তু কোচ ও মেয়েরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় সেটা সম্ভব হচ্ছে না। এখানে মেয়েদের যেমন দায় আছে, তেমনি বাফুফের নারী উইংও দায় এড়াতে পারে না। পাশাপাশি তদন্ত চলাকালে কোচের সংবাদমাধ্যমে কথা বলাও পছন্দ করেননি সভাপতি। সবার মতামত নিয়েই এগোতে চান তাবিথ আউয়াল।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী











