ন্যান্সিকে ল্যাবএইডে স্থানান্তর
আপডেট: ১২:১৫ পিএম, ১৭ আগস্ট ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়া এই শিল্পীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ রোববার সকালে সেখানে নেওয়া হয়।
ন্যান্সির ভাই জনি বলেন, তাঁর বোনকে সকাল নয়টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ডা. ফরহাদের তত্ত্বাবধানে আছেন তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন ন্যান্সি। গতকাল শনিবার রাত একটা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা। গতকাল রাতেই তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়। আজ সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সকালে ন্যান্সির ভাই জনি প্রথম আলোর কাছে দাবি করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্তোষজনক চিকিত্সাসেবা না পাওয়ায় তাঁর বোনকে ঢাকায় আনা হয়েছে।
তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে ন্যান্সির অবস্থার কিছুটা অবনতি হয়। পরে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। রাত একটা পর্যন্ত ন্যান্সির অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এ অবস্থায় চিকিত্সকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা ফজলুল হক বলেন, ন্যান্সির অবস্থা অপরিবর্তিত থাকায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে নেত্রকোনার একটি ক্লিনিক থেকে গতকাল সন্ধ্যায় ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিত্সক। রাত সাড়ে আটটায় নেত্রকোনার ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে ন্যন্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ন্যান্সি নিজেই চিকিত্সকদের বলেন, গতকাল বেলা একটা থেকে দেড়টার মধ্যে দুই দফায় মোট ৬০টি ঘুমের বড়ি খেয়েছেন তিনি। প্রথম দফায় ৪০টি ও দ্বিতীয় দফায় ২০টি বড়ি খান তিনি।
১৭.০৮.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











