পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
শেষটা রাঙাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনালেই ইউরোতে পথচলা শেষ হলো পর্তুগালের। টাইব্রেকারে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের। এর ফলে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স।
হামবার্গে শুক্রবার ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সাবেক দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফ্রান্স। যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রোনালদো আর এমবাপ্পে। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ ছিল সাদামাটা। তেমন একটা আক্রমণ করতে দেখা যায়নি কোনো দলকেই। প্রথমার্ধে বলার মতো কোনো সুযোগও তৈরি করতে পারেনি তাদের কেউ। দুই একটা আক্রমণ থাকলেও তাতে ছিল না ধার। এভাবেই গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল প্রথমার্ধের মতোই। তবে ম্যাচের বয়স ঘণ্টার কাঁটায় পৌঁছানোর পর খেলায় কিছুটা রঙ বদল হয়। ৬২ মিনিটে জোয়াও কানসেলোর দারুণভাবে বাড়ানো বল ধরে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি বক্সে ঢুকে শট নিলে যার শুরু, যদিও গোল আসেনি।
এর চার মিনিট পর ৬৬ মিনিটে কোলো মুয়ানি অনেকটা একা পেয়ে যান কস্তাকে। কিন্তু তাতেও গোলের দেখা পায়নি বল, তার শট যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। এর পাঁচ মিনিট পর এদুয়ার্দো কামাভিঙ্গার সামনেও বাধা ছিল শুধু পর্তুগাল গোলকিপার। কিন্তু তিনিও সফল হতে পারেননি।
দশ মিনিটের মধ্যে দুই দলের চারটি সুযোগ নষ্টের মাধ্যমে খেলা বেশ জমে ওঠে। তবে নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি কেউই। তাতে গোলশূন্য শেষ হয় ৯০ মিনিট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এখানেও মেলেনি গোলের দেখা। এবারও ফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম দুই শটে দুই দলই গোল করে। তবে তৃতীয় শটে পর্তুগালের জোয়াও ফিলিক্সের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর প্রয়োজন ছিল পর্তুগিজ গোলরক্ষকের অন্তত একটি সেভ করা। কিন্তু আগের ম্যাচে টানা ৩ সেভ দেয়া দিয়েগো কস্তা আজ একটাও সেভ করতে পারেননি। টানা ৫ শটে গোল করে সেমিফাইনালে ওঠার উল্লাসে মাতে ফরাসিরা।
আগামী মঙ্গলবার মিউনিখে প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।
এর মধ্য দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরো অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কেননা এটিই ক্যারিয়ারের শেষ ইউরো বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন পর্তুগিজ তারকা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











