পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
পাকিস্তানকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে আইসিসি ক্রিকেট নারী বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। কলম্বোতে জয়ের পথ মসৃণ করে দিয়েছিলেন বোলাররা। পাকিস্তানের বিপক্ষে বাকি পথ দারুণভাবে সামলে নেন ব্যাটাররা। ওয়ানডে বিশ্বকাপেও তাতে এসেছে দুর্দান্ত শুরু বাংলার বাঘিনীদের। ৭ উইকেটের জয় পাওয়ার দিনে ম্যাচের সেরা হয়েছেন পেসার মারুফা আক্তার।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে মারুফার তোপের মুখে পড়ে পাকিস্তান। সেই তোপ আর ঘূর্ণি চলতেই থাকে। টেনেটুনে পাকিস্তান শতরান পেরিয়ে ১২৯ পর্যন্ত যায়। বোলারদের ভিত গড়ে দেওয়া লক্ষ্যে রুবিয়া আক্তারের ফিফটি আর সোবান মোস্তারির ২৪ রানে ভর করে আসে শুভসূচনা। বাংলাদেশের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, ৭ অক্টোবর।
আজ বৃহস্পতিবার নিজেদের উদ্ধোবনী দিনে ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন বাংলাদেশি পেসার মারুফা। শুরুতেই ব্যাকফুটে পরে যায় পাকিস্তান। ২ রানে ২ উইকেট হারানোর পর মুনিবা আলি ও রামিন শামিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
শুরুতেই এমন ধাক্কায় ধীর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। প্রথম পাওয়ার প্লেতে আসে ৪১ রান। ধাক্কা কাটিয়ে এরপর যখন রানের চাকা সচল করার তাগিদ তখনই বাধা হয়ে দাঁড়ান নাহিদা আক্তার। তিন রানের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন মুনিবা আলী (১৭) ও রামিন শারমিনকে (২৩)।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন পাকিস্তানের মেয়েরা। ৭ নম্বরে ব্যাটিংয়ে এসে অধিনায়ক ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করলেও ১২৯ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পর আরেক আক্তার স্বর্না স্পিনে ৩ উইকেট তুলে নিলে পাকিস্তানের ৩৮.৩ ওভারেই অলআউট।
জবাবে দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ডায়ানা বেগের বলে ফেরেন ওপেনার ফারজানা। এরপর শারমিনকে নিয়ে জুটি গড়েন রুবিয়া হায়দার। দলীয় ৩৫ রানে শামিমের বলে লেগ বিফোরের ফাঁদে ১০ রান করে বিদায় নেন শারমিন। এরপর তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন নিগার সুলতানা ও রুবিয়া হায়দার। দলীয় শতকের ৩ রান আগে বাংলাদেশ অধিনায়ক ২৩ রানে আউট হন। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে ম্যাচ শেষ করে আনেন রুবিয়া। ৫৪ রানে রুবিয়া ও ২৪ রানে অপরাজিত ছিলেন সোবহানা।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






