পাকিস্তানকে হতাশ করে বিশ্বরেকর্ড গড়ল অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
টানা দুই হারের পর এবার জয়ের স্বপ্ন ভালোভাবেই দেখতে শুরু করেছিল পাকিস্তান। ৭৬ রানে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিতে পারলে কে না এমন স্বপ্ন দেখবে! তবে ফাতিমা সানাদের সে স্বপ্নে পানি ঢেলে দিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বরেকর্ড গড়ে পেয়ে গেছে লড়াইয়ের পুঁজি।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজ পাকিস্তান শুরুটা করেছে বেশ ভালো। প্রথম উইকেট পেতে ৩০ রান খরচ করতে হলেও এরপরই ধস নেমে যায়। এলিসা হিলিকে ফিরিয়ে শুরু করেন সাদিয়া ইকবাল। এরপরই ফিবি লিচফিল্ড শিকার বনেন ফাতিমা সানার।
মাঝে একটা চেষ্টা ছিল ধস সামাল দেওয়ার। তবে এলিস পেরির উইকেট খোয়ানোর ফলে সে চেষ্টা ব্যর্থ হয়। ৫৫ রানে ৩ উইকেট খোয়ানো অস্ট্রেলিয়া পরের ২২ রানে হারায় আরও ৪ উইকেট। ফলে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে অজিরা ধুকতে থাকে।
এসব যখন ঘটছে, চারে নামা বেথ মুনি তখন ওপাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তবে নিজে পা হড়কাননি। একের পর এক উইকেট চলে যেতে থাকলেও নিজে অবিচল থেকে তুলে নেন সেঞ্চুরি।
তবে তিনি বিশ্বরেকর্ডটা গড়েছেন নবম উইকেটে। অ্যালানা কিংকে সঙ্গে নিয়ে নবম উইকেটে তিনি যোগ করেন ১০৬ রান। নারী ওয়ানডের ইতিহাসে নবম উইকেটে এত বেশি রানের কীর্তি আর নেই কারো।
এর আগে এই রেকর্ডটা অবশ্য ছিল অস্ট্রেলিয়ার দখলেই। অ্যাশ গার্ডনার আর কিম গ্রাথ মিলে ৭৭ রান তুলেছিলেন গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে নবম উইকেটে সেঞ্চুরি জুটির কীর্তি এবারই প্রথম দেখল ক্রিকেট।
তাদের এই বিশ্বরেকর্ড জুটি অস্ট্রেলিয়াকে ১২০ এর আশেপাশে অলআউটের হাত থেকে তো বাঁচিয়েছেই, ২২১ রানের লড়াকু পুঁজি এনে দিয়েছে। আর সে কারণেই মনে হচ্ছে, প্রথম জয়ের অপেক্ষাটা বুঝি আজও শেষ হবে না পাকিস্তানের!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







