পাকিস্তানে বিমান বিধ্বস্তে ৯৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
পাকিস্তানের করাচিতে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটটি লাহোর থেকে যাত্রী ও ক্রু মিলে ৯৯ আরোহী নিয়ে করাচি যাচ্ছিল।
স্থানীয় সংবাদমাধ্যম ডন বলছে, সিন্ধুর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ফ্লাইটের দুজন বেঁচে গেছেন। তাদের সঙ্গে আলোচনায় বিস্তারিত বেরিয়ে আসতে পারে।
পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বলেছেন, এ-৩২০ এয়ারবাস ৯১ জন যাত্রী এবং আটজন ক্রু নিয়ে লাহোর থেকে করাচিতে ‘পিকে-৮৩০৩’ ফ্লাইট পরিচালনা করছিল। করাচিতে তিনবার চেষ্টা করেও ফ্লাইটটি জিন্নাহর রানওয়ে ধরতে পারেনি। পরে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
করোনা ভাইরাসের কারণে লকডাউনে বন্ধ থাকার পর বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতির কয়েকদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটলো।
পিআইএ’র মুখপাত্র আরো জানান, স্থানীয় সময় আড়াইটার দিকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এর কিছু সময়ের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিমানটি থেকে প্রচুর ধোঁয়া উড়তে দেখা গেছে।
বিমান দুর্ঘটনার কারণ এখন্ও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পিআইএ’র প্রধান নির্বাহী এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক বলেছেন, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল বলে নিয়ন্ত্রণ কক্ষকে জানিয়েছিলেন পাইলট।
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দুর্ঘটনার বিষয়টি দ্রুত তদন্ত করার আশ্বাস দিয়েছেন।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











