পাকিস্তানের ধারাবাহিকে বাংলা গান! উদ্দেশ্য নিয়ে প্রশ্ন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
পাকিস্তানের ধারাবাহিকে বাংলা গান
পাকিস্তানি ধারাবাহিকে বাংলা গান। রবি ঠাকুরের ‘আমার পরান যাহা চায়’ ধারাবাহিকের সে দেশের ধারাবাহিকে উঠে আসার পরে আরও এক নিদর্শন প্রকাশ্যে। এটা কি বাংলাদেশি দর্শক টানার কৌশল? বেশ কিছু নেটাগরিকের তো তাই মত। কারণ যাই হোক, বাংলা ভাষাভাষি মানুষ কিন্তু এতে আপ্লুত। যে দেশে উর্দুই প্রধান ভাষা, যে দেশের সঙ্গে বাংলাদেশ ও ভারতের সংঘর্ষের ইতিহাস রয়েছে, সে দেশের দুইটি ধারাবাহিকে বাংলা গানের ব্যবহার দেখে গর্বিত বাঙালিরা।
সাইফ হাসান পরিচালিত ‘সাঙ্গ এ মর মর’ ধারাবাহিকে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আব্দুল আলিমের গাওয়া এবং আর এক কিংবদন্তি সঙ্গীতব্যক্তিত্ব আব্দুল লতিফের লেখা ‘পরের জায়গা পরের জমি’ গানটি এক নারীকণ্ঠে গাওয়া হয়েছে। দেখা যাচ্ছে, ধারাবাহিকের একটি নারী চরিত্র সেই গানের তালে তালে বৃষ্টিতে নাচ করছে। জনৈক নেটাগরিক সেই তথ্য ভিডিওসহ টুইট করেছেন।
সেই টুইটের মন্তব্য বাক্সেই বেশ কিছু নেটাগরিক জানিয়েছেন, তাদের মতে, বাংলাদেশি দর্শকদের পাক ধারাবাহিকের দিকে নজর টানার জন্যই এই কৌশল। তবে এই ধারাবাহিকের বয়স কম নয়। সম্প্রতি নেটমাধ্যমের দৌলতে তা সামনে উঠে আসছে। 'সাঙ্গ এ মর মর' ধারাবাহিকটি ২০১৬ থেকে ২০১৭-এর মধ্যে সম্প্রচারিত হয়েছিল। সে ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি দর্শক টানার প্রশ্নই ওঠে না।
প্রসঙ্গত, দিন কয়েক আগে ফেসবুকে আর একটি পাক ধারাবাহিক নিয়ে চর্চা শুরু হয়েছিল। ‘দিল কেয়া করে’-এর বিশেষ একটি দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যেখানে এক চরিত্রের মুখে শোনা গিয়েছে রবীন্দ্রগান ‘আমার পরান যাহা চায়’। জনৈক ভারতবাসী এবং বাঙালি নেটাগরিক সে দৃশ্য পোস্ট করেছিলেন ফেসবুকে। লিখেছেন, ‘রবীন্দ্রসঙ্গীত কোনও সীমানার সীমাবদ্ধতা মানে না’। তার নিচে গায়িকার নাম লেখা, শর্বরী দেশপাণ্ডে। সেই ধারাবাহিকের পরিচালক মেহরিন জব্বার। কিন্তু এ ক্ষেত্রে গায়িকার নামটি উহ্য রয়ে গেছে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





