পিরোজপুরে রেমালের তাণ্ডবে ৫ জনের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ২৯ মে ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পিরোজপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন গাছচাপায় ও দুইজন পানিতে ডুবে মারা গেছেন। পাশাপাশি ৭ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৃতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে মো. জাকির হোসেন (৫৫), তেলিখালী ইউনিয়নে মাজেদা বেগম ও ইন্দুরকানী উপজেলায় চানবরু বেগম (৭৫)। ভান্ডারিয়া উপজেলার পৌরসভা এলাকায় দিহান (৩) নামে এক শিশু ও পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকার মো. হাসান নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, রেমালের কারণে প্রশাসনের প্রস্তুত করা ৫৬১টি আশ্রয়কেন্দ্রে ২২ হাজার ২৭৩ জন মানুষ আশ্রয় নেয়। তাদের খাবারসহ নানা সহযোগিতা করছে জেলা প্রশাসন। এরই মধ্যে ৫০ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
নদী পাড়ে বেড়িবাঁধের যে ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পিরোজপুরের বিভিন্ন উপজেলার নিম্ন অঞ্চল এখনো পানির নিচে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ









