পুলিশের সহায়তায় রেলস্টেশনে ফুটফুটে সন্তানের জন্ম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে পুলিশের সহায়তায় ফুটফুটে এক কন্যাসন্তান প্রসব করেছেন এক নারী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঈশ্বরদীর আরামবাড়ী বাজার এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী কনিকা খাতুন স্বামীর সঙ্গে বাবার বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার আগে সামান্য ব্যথা অনুভব করলে সতর্কতাস্বরূপ পরিচিত এক নারীকেও সঙ্গে নেন। স্টেশন এলাকায় পৌঁছালে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে ওই নারী ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সহযোগিতায় একজন নারী কনস্টেবলের শাড়ি দিয়ে সন্তান প্রসবের উপযোগী পরিবেশ তৈরি করেন। সেখানেই ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন কনিকা।
কনিকা বলেন, ‘আমি প্রথম বার মা হলাম। আসলে বুঝতেই পারিনি আমার সময় হয়ে গেছে। আমার গণনায় ভুল ছিল। বাবার বাড়িতে গিয়ে প্রসব হবে সেটাই ভেবেছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি।
প্রসূতির স্বামী উজ্জ্বল হোসেন বলেন, বাবার বাড়িতে সন্তান প্রসবের কথা চিন্তা করে স্ত্রীকে নিয়ে রাজশাহীতে শ্বশুর বাড়ির উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে আসি। প্রচণ্ড ব্যথা অনুভব করলে রেলপুলিশকে বিষয়টি জানানো হলে তারা সন্তান জন্মের মতো পরিবেশ স্টেশনেই তৈরি করে দেন। সবশেষে পুলিশকে তিনি ধন্যবাদ জানান।
স্থানীয় আকলিমা ক্লিনিকের গাইনি বিষয়ক চিকিৎসক রাবেয়া বসরী রোজি জানান, প্রসূতি মা আমাদের হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে মা-মেয়ে সুস্থ রয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেযে আমি দুজন নারী কনস্টেবলকে তাদের সহযোগিতা করার জন্য পাঠাই। তারা সন্তান প্রসবের জন্য প্রসূতিকে সব ধরনের সহযোগিতা করেছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











