পেঁয়াজ-মুরগিতে আগুন, সস্তি কাঁচাবাজারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
সপ্তাহের ব্যবধানে দফায় দফায় বাড়তে থাকা পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম নতুন করে আরও বেড়েছে। বাজারগুলোতে কেজিতে মুরগিভেদে দাম বেড়েছে ১০-৩০ টাকা। পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা। কেজিতে ৫ টাকা বেড়েছে চিনির দাম। অপরদিকে কিছুটা সস্তিতে কাচা বাজারগুলো। সবজি ও চালের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
শুক্রবার সকালে রাজধানীর বাজারগুলোতে দামের এমন দৃশ্য দেখা যায়।
মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট কাঁচাবাজার, ধানমন্ডির বাজারগুলো ঘুরে দেখা যায়, কেজিপ্রতি ২০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। ব্রয়লার কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭৫ টাকা। সোনালি মুরগি (কক) কেজিতে ৩০ টাকা দাম বেড়ে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। সোনালী (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা।
কাঁচাবাজারগুলোতে দেখা যায় ভিন্ন দৃশ্য। বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা।
আলুর দাম কমে বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি। চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি কেজি (গোল) বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, পাতা কপি ও ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, করলা ৬০ টাকা, ইন্ডিয়ান টমেটো ১৪০ থেকে ১৭০ টাকা, কাঁচা কলার হালি ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, লেবুর হালি ১৫ টাকা বরবটি ৮০ টাকা, সিম ৮০ টাকা, কাকরোল ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, লতি ৬০ টাকা ও ঢেঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও কাঁচামরিচের দাম কমে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। প্রতি কেজি শুকনা মরিচ ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। ইন্ডিয়ান ডাল কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ডাল প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। হলুদের কেজি ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের দামেই। খুচরা প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ১৫০ টাকা। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়।
টাউন হল বাজারের সবজি বিক্রেতা কালাম হোসেন বলেন, শীতের মৌসুম আসছে তাই সবজির দাম কেজিতে কিছুটা কমেছে। অনেক সবজির দাম কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে চালের দাম কমেছে। মিনিকেট চাল প্রতি কেজি ৬৩-৬৫ টাকা, আটাশ চালের কেজি ৫০-৫২ টাকা, নাজিরশাইল চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকায়।
কৃষি মার্কেট বাজারের ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, বাজারে এখন চালের দাম কিছুটা কম আছে। তবে বন্যা ও বৃষ্টির কারণে মাঝে সবজির ক্ষেতের অনেক ক্ষতি হয়েছিল। এখন বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমে আসছে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল





