পেছাল বাংলাদেশ, শক্তিশালী পাসপোর্ট জাপানের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
ফাইল ছবি
আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো জাপানের। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’। এতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে জাপান। তিন ধাপ পিছিয়ে বাংলাদেশ হয়েছে ১০১তম।
এশিয়ার এ দেশটির পাসপোর্ট হাতে থাকলে ১৯১টি দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে। টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সুনাম ধরে রেখেছে দেশটি।
এ তালিকায় বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় আরও তিন ধাপ পিছিয়ে হয়েছে ১০১তম। বাংলাদেশের পাশাপাশি একই অবস্থানে রয়েছে ইরানও।
বাংলাদেশের পাসপোর্ট হাতে থাকলে বিনা ভিসায় কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে ৪১টি দেশে।
বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসা প্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে এ তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ হেনলি পাসপোর্ট ইনডেক্স। নতুন এ তালিকা প্রকাশের আগে বিশ্বব্যাপী ভ্রমণের ওপর চলমান অস্থায়ী বিধিনিষেধগুলোকে বিবেচনায় নেয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
গতবারের মতো এবারও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। এবারের তালিকায় জার্মানির সঙ্গে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড, স্পেন, লুক্সেমবার্গ ও ইতালি (১৮৮)। পঞ্চম স্থানে ডেনমার্ক ও অস্ট্রিয়া (১৮৭)।
২০২১ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১৬তম। দেশটির পাসপোর্ট হাতে থাকলে বিনা ভিসায় বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে ১৭৩টি দেশে।
এ তালিকায় পাকিস্তানের অবস্থান ১০৭তম। দেশটির পাসপোর্ট দিয়ে ৩২টি দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে।
তালিকায় সবার নিচে অবস্থান করছে আরেক এশিয়ার দেশ আফগানিস্তান। র্যাংকিংয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১১০তম। আফগানিস্তানের পাসপোর্ট দিয়ে ২৬টি দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,








