পোশাকের সাথে মিলিয়ে চলছে গহনা কেনার ধুম
আপডেট: ০২:৪২ পিএম, ২৫ জুলাই ২০১৪ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,
ঢাকা : গহনা যেন আধুনিক কালের মেয়েদের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রাচীন কালে মানুষ যেমন জীবজন্তুর হাড়গোড় অথবা কড়ি, পাথর, পয়সা দিয়ে গহনা বানাত, আধুনিক যুগেও নারী গহনাকে বাদ দিয়ে নিজেকে পরিপূর্ণ ভাবে সাজানোর কথা ভাবতেই পারে না। আর ঈদে সেই গহনার কদর বেড়ে যায় বহুগুণে। তাই পোশাক কেনার পর এবার শুরু হয়েছে গহনা কেনার পালা। পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়ি, কানের দুল, নাকের ফুল, গলার মালা, আংটি, ব্রেসলেট, পায়ের আংটি ও এ্যাংলেট, পায়েল কিনতে রাজধানীর মার্কেটগুলোতে ভিড় করছে গহনাপ্রেমী তরুণী ও নারীরা।
আড়ং, চাঁদনী চক, গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, জেনেটিক প্লাজাসহ ঢাকা শহরের মার্কেটগুলোতে ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই চলে এসেছে আধুনিক ডিজাইনের ও হাল ফ্যাশনের সব ইমিটিশন গহনা। সোনার গহনা থেকে শুরু করে মাটির গহনা পর্যন্ত সবকিছুরই চাহিদা আছে ক্রেতার কাছে। সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে ক্রেতা কিনে নিচ্ছেন তার প্রিয় গহনাটি। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া ও চায়না থেকে আসা এসব গহনার আধুনিক ও জমকালো ডিজাইন এবং উন্নত কারুকাজের কারণে আমাদের দেশে এরই মধ্যে এসব গহনা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
বিভিন্ন মার্কেট ঘুরে এবং দোকানিদের সঙ্গে আলাপ করে জানা গেছে গহনাতে বর্তমানে সব ধরনের ফ্যাশনই চলছে। ৩০ এর দশক থেকে ৬০ এর দশকের ডিজাইনের যেমনি চাহিদা রয়েছে তেমনি হালের ভারতীয় চলচ্চিত্র নায়কাদের ফ্যাশনের অনুকরণও চলছে।
অ্যান্টিক এবং আধুনিক মনমুগ্ধকর ডিজাইন ও বিভিন্ন রঙের ঝলমলে ষ্টোন বসানো ঝুলানো কানের দুলের এবার চাহিদা বেশি। এছাড়া ঝুমকা, রিং ও টপসের চাহিদাতো রয়েছেই। তরুণীরা তাদের পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন, বিভিন্ন পাথরের মালা কিংবা বড় লকেটসহ গলার চেইন। অভিজাত মার্কেটগুলোতে এসব গলার মালা পাওয়া যাচ্ছে আড়াই শ থেকে তিন হাজার টাকায়। আধুনিক চোখ ধাঁধান ডিজাইনের হাতের চুড়ি এবং বালা বিক্রি হচ্ছে ২শ থেকে আড়াই হাজার টাকায়। তরুণীরা তাদের পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন নানা রকম ডিজাইনের ব্রেসলেট। তবে ঘুরে ঘুরে দেখা গেছে একই ধরনের জিনিস গাউসিয়া মার্কেটে পাওয়া যাচ্ছে তুলনামুলকভাবে কম দামে।
এছাড়া নারীদের কাছে সিটি গোল্ড এবং গোল্ড প্লেটেড গহনার চাহিদা রয়েছে ব্যাপক। দাম কিছুটা বেশি হলেও দীর্ঘ স্থায়িত্ব ও আধুনিক কারুকাজময় ডিজাইন এসব অলংকারের চাহিদার মূল কারণ। রাজধানীর অভিজাত মার্কেটগুলোতে এই অলংকারগুলো পাওয়া যাচ্ছে ৩শ থেকে ৩০ হাজার টাকায়। বাড্ডা থেকে আসা চাকরিজীবি ইফাত জাহান বলেন, নিরাপত্তার কথা ভেবে সোনার গহনা পরা যায় না। সোনার বিকল্প হিসেবে এ গহনাগুলো বেশ ভালো। আর ডিজাইন ও ফিনিসিংও বেশ উন্নত।
এদিকে ঈদকে সামনে রেখে অনেকেই সোনার গহনা কিনছেন। বর্তমানে সোনার দাম বেশি হলেও ঈদ বোনাস পেয়ে যাওয়ায় সোনার গহনা কিনছেন অনেক ক্রেতাই।
২৫.০৭.২০১০ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










