প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে অবশ্যই তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। এ লক্ষ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে।
আজ বৃহস্পতিবার ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টারে ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস : অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভার্নেন্স’ শীর্ষক কর্মশালা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞডিপ্ততে আরো জানানো হয়, এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আ,ফ, ম রুহুল হক এমপি, অ্যারোমা দত্ত এমপি এবং নাহীদ ইজহার খান এমপি।
স্পিকার বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত চার দিনব্যাপী এ কর্মশালা প্রশংসনীয়। আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন এ কর্মশালা সংসদ সদস্যদের ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আইসিটি বিষয়ে যে ধারণা দিয়েছে তা অত্যন্ত কার্যকর। জীবন চলার প্রতিটি ক্ষেত্রই এখন তথ্য প্রযুক্তি নির্ভর, সেকারণে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সংসদ সদস্যগণ সংসদে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টার এনইউএস এর ডাইরেক্টর অশোক কুমার চার দিনব্যাপী কর্মশালার সারমর্ম উপস্থাপন করেন। তিনি তার উপস্থাপনায় ফিশিং ভিলেজ সিঙ্গাপুরের স্মার্ট ন্যাশনে রূপান্তরের প্রেক্ষিত উল্লেখ করেন। কর্মশালা চলাকালে অংশগ্রহণকারীবৃন্দ সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং সিঙ্গাপুর পার্লামেন্ট পরিদর্শন করেন।
সমাপনী অনুষ্ঠানে মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ অংশ নেন। এ সময় সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

