ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ০:৪৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

প্রত্যেক জেলায় শিল্পাঞ্চল গড়ে তোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট: ১১:৩১ এএম, ২৪ আগস্ট ২০১৪ রবিবার

indexস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পের বিকাশে প্রত্যেক জেলায় শিল্পাঞ্চলের জন্য স্থান নির্ধারণ এবং এ লক্ষ্যে জরিপ চালাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই পরিকল্পনা স্থানীয় সুযোগ-সুবিধার ব্যবহার করে ব্যবসা করতে বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। তিনি আজ মতিঝিলে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়টির কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে এ নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, শিল্প প্রবৃদ্ধির জন্য বেসরকারি খাতের ওপর গুরুত্ব দেয়া হলেও এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে যে বিশেষ করে শিল্পনীতির যথাযথ বাস্তবায়ন ও অন্যান্য বিষয় মনিটরিংয়ে সরকারের বিরাট ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব শিল্প গড়তে কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সব সময় পরিবেশবাদীদের হই-চই শুনতে হবে এমন কোন কথা নয়। তিনি বলেন, যেখানে সেখানে শিল্প-কারখানা স্থাপনের অনুমতি দেয়া যাবে না। তবে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে মূল্যবান জমি ও পরিবেশ ধ্বংস না করে শিল্পের জন্য নির্ধারিত স্থান গড়ে তুলতে হবে। বাংলাদেশ তার কৃষি, শিল্প ও জনশক্তির ভিত্তিতে একটি সুখি ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।এ আস্থা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এসব সম্পদ পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে কেউ আমাদের আটকাতে পারবে না।’ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ মঈনউদ্দিন আবদুল্লাহ অনুষ্ঠানে বক্তৃতা করেন। ২৪.০৮.২০১৪