প্রথমবার সরকারি পৃষ্ঠপোষকতায় চৈত্র সংক্রান্তি: উপদেষ্টা ফরিদা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে প্রথমবারের মত সরকারি পৃষ্ঠপোষকতায় চৈত্রসংক্রান্তি উদযাপন করা হচ্ছে।
রোববার (১৩ এপ্রিল) শিল্পকলায় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে এবং চৈত্র মাসের শেষ দিনটিকে উদযাপন করতে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয়েছে দুই দিনব্যাপী 'বাংলার উৎসব ১৪৩২: চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন'। অনুষ্ঠানে আগত অতিথিরা বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন।
শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দুই দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাউল গান এবং ঐতিহ্যবাহী বাংলা গান পরিবেশিত হয়। আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার। মেলায় বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির বীজ ও মুখরোচক বাঙালি খাবারের আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক ও বাউল সাধকেরা আবহমান বাংলার কৃষি ও কৃষককে উপজীব্য করে লেখা গান পরিবেশন করেন। বলেন চৈত্র সংক্রান্তির মাধ্যমে সকল জরা বেদনা ও অন্ধকার পেছনে ফেলে এগিয়ে যেতে চান নতুন দিনের পথে।
অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, বাংলা সংস্কৃতিকে বুঝতে হলে ফিরে তাকাতে হবে গ্রাম বাংলার দিকে।
উপদেষ্টা আরও বলেন, এই উৎসবের দিন সাধারণত বিভিন্ন পদের শাক দিয়ে তরকারি তৈরি করার প্রচলন আছে। এদিক কোনো প্রকার আমিষ খাওয়া হয় না।
চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী ১৪ রকমের শাকের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে শাক খুঁজে পেতে যেন আমাদের বেগ পেতে না হয়।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











