প্রথমার্ধের জোড়া গোলে ফাইনালে এক পা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আগের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ৩-১ গোলের জয়ে ফাইনালে উঠে গেছে নেপালের মেয়েরা। এতে ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় অন্তত ড্র। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে ভুটানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণ চালিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে পেনাল্টি থেকে শাহেদা আক্তার রিপা গোল করতে ব্যর্থ হলেও আকলিমা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই জালের দেখা পায় বাংলাদেশের ১১নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকলিমা আক্তার। এতে ১-০ গোলের লিডে এগিয়ে যায় বাংলাদেশের বাঘিনীরা।
২৯তম মিনিটে উন্নতি খাতুনের নেওয়া কর্নার কিক থেকে স্কোরশিট ২-০ করেন বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার।
একই ভেন্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ার্ধে অন্তত এই লিড ধরে রাখতে পারলে সিনিয়রদের মতো জুনিয়রদের সামনেও সাফের শিরোপা জয়ের পথ তৈরি হবে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





