প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি পেয়ে খুশি চিরিরবন্দরের ২১৫ পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পাকা বাড়ি পাচ্ছে দিনাজপুরের চিরিরবন্দরের ২১৫ গৃহহীন পরিবার। আগামী ৩০ ডিসেম্বর এসব বাড়ি তাদের কাছে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ এই উপহার পেয়ে খুশি ভূমিহীন পরিবারগুলো।
ভূমিহীন শরীফা বেগম, স্বামীহারা ৬ সন্তানের জননী এই নারীর ঠাঁই ছিল ইসবপুর সাঁওতাল গ্রামের মাটির কুঠরি ঘরে। শ্রমিক সন্তানদের মায়ের দেখভালের সামর্থ্য নেই। তাই কষ্ট ছিল সীমাহীন। কিন্তু প্রধানমন্ত্রীর দেয়া পাকা বাড়ি ও দুই শতক জমির খবরে যেন খুশির শেষ নেই তার।
সুবিধাভোগী শরীফা বেগম বলেন, আগে তো আছিলাম কষ্টে, কিন্তু সরকার দিল ঘর। খুব খুশি হয়েছি আমরা।
শুধু শরীফা নয়, তার মতো চিরিরবন্দরের ২১৫টি দরিদ্র গৃহহীন পরিবার মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে পাচ্ছেন পাকা বাড়ি। এতে উচ্ছ্বসিত তারা। তারা জানান, বিদুৎ, পাকা রাস্তা, আমরা অনেক খুশি। আনন্দ লাগছে। আমরা দালান পাচ্ছি। শেখের বেটির জন্য দোয়া করি। আল্লাহপাক যেন তাকে আরও তৌফিক দান করেন।
সরকারের আশ্রায়ণ-২ প্রকল্পের মাধ্যমে খাসজমি খুঁজে কাজটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। সময়মতো কাজ শেষ করার পাশাপাশি মান ঠিক রাখতে তদারকি করছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ।
চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান বলেন, সাময়িকভাবে তাদের একটু জায়গাটা খালি করে দিতে হবে। সেখানেই তাদের জন্য বাড়ি নির্মাণ হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা জানান, কাজের অগ্রগতি ভালো। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে সুবিধাভোগিদের নিকট হস্তান্তর করতে পারবো।
-জেডসি
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

