ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৪৯:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

প্রাণে বাঁচলেন আফগান নারী এমপি

আপডেট: ০৯:০৫ এএম, ১৭ নভেম্বর ২০১৪ সোমবার

উইমেননিউজ ডেস্ক : আফগানিস্তানে এমপিদের একটি গাড়িবহরে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রাণে রক্ষা পেয়েছেন বিশিষ্ট নারী এমপি শুকরিয়া বারেকজাই। তিনি প্রাণে বেঁচে গেলেও হামলায় নিহত হয়েছেন তিনজন বেসামরিক লোক। আহত হয়েছেন ১৭ জন। খবর এএফপির। রাজধানী কাবুলের একটি প্রধান সড়কে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে ওই হামলা চালানো হয়। জায়গাটি পার্লামেন্ট ভবনের কাছেই। হামলায় এমপিদের বহনকারী গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী টুইটারে পোস্ট করা এক বার্তায় বলেন, ‘বারেকজাই ভালো আছেন। তিনি সামান্য আহত হয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনজন বেসামরিক লোক নিহত এবং কমবেশি ১৭ জন আহত হয়েছেন।’ আফগানিস্তানে নারীর অধিকার প্রতিষ্ঠা নিয়ে যাঁরা কাজ করে থাকেন, তাঁদের মধ্যে বারেকজাই সবচেয়ে পরিচিত মুখ। এ কারণে অনেক কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ও রক্ষণশীল মুসলমানরা তাঁর ওপর ক্ষুব্ধ। বারেকজাই আগেও কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। আরেকজন নারী এমপি শিনকাই কারোখিল বলেন, ‘পার্লামেন্টের দিকে যাওয়া এমপিদের একটি গাড়িবহর ছিল হামলার লক্ষ্যবস্তু। শুকরিয়া বারেকজাই হামলায় আহত হলেও এখন ভালো আছেন।’ নতুন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির দুই দিনের পাকিস্তান সফরের পরই এ হামলার ঘটনা ঘটল। জঙ্গিগোষ্ঠী তালেবানের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াইয়ের পর বিদেশি সেনারা শিগগিরই আফগানিস্তান ছেড়ে যাচ্ছে। এ অবস্থায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে আফগান সরকার। আরও বেশি নারী অধিকারের সমর্থক প্রেসিডেন্ট গনি ইসলামাবাদ সফর শেষে বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন করা যেতে পারে। আফগানিস্তানে বহু হামলার পেছনে জড়িত জঙ্গিনেতাদের প্রতিবেশী পাকিস্তান আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে আফগানিস্তানে যেসব সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে, তার বেশির ভাগের সঙ্গেই তালেবানের যোগসূত্র থাকে। জঙ্গি সংগঠনটি নিজেরাই মাঝেমধ্যে এ ধরনের হামলার দায় স্বীকার করে থাকে। ১৭.১১.২০১৪