ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২২ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে হাতছানি ছিল ইতিহাস গড়ার। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই শনিবার (২২ জুলাই) মাঠে নামে টিম টাইগ্রেস।
টসে জিতে ব্যাট করতে নেমে ইতিহাস রচনার শক্ত ভীত গড়ে রাখলো বাংলাদেশ। ফারজানা হক পিংকির ঐতিহাসিক সেঞ্চুরিতে ৪ উইকেটের খরচায় স্কোরবোর্ডে ২২৩ রান তুলেছে স্বাগতিকরা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীরগতিতে করেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। দেখেশুনে ধৈর্য্যশীল ব্যাটিংয়ে বড় করতে থাকেন দলীয় সংগ্রহ।
ব্যক্তিগত অর্ধশতকের ইনিংস খেলে ৫২ রানে শামিমার বিদায়ের মধ্য দিয়ে ভাঙে সেই জুটি। ওয়ান ডাউনে নেমে নিগার করেন ৩৬ বলে ২৪ রান। ঋতু মণির ব্যাট থেকে আসে ২ রান।
তবে উইকেট আগলে ধরে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন ফারজানা। দায়িত্বশীল ও ধৈর্য্যশীল ব্যাটিংয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সেঞ্চুরিয়ান ক্রিকেটার এখন তিনিই।
১৫৬ বলে সেঞ্চুরির কোটা পূরণ করা ফারজানার ইনিংসে ছিল না কোনো ছক্কার মার। বাউন্ডারি বইলতে ছিল শুধুমাত্র ৭টি চারের মার।
শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারতের সামনে ২২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২১০ রান।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





