ফিল্ডস মেডেলজয়ী প্রথম নারী মির্জাখানি
আপডেট: ০১:০৪ পিএম, ১৩ আগস্ট ২০১৪ বুধবার
ডেস্কনিউজ,উইমেননিউজ২৪.কম, ঢাকা:বিশ্বের প্রথম নারী হিসেবে গণিতের নোবেল পুরস্কারখ্যাত ফিল্ডস মেডেলে ভূষিত হয়েছেন ইরানি গণিতবিদ । জ্যামিতি শাস্ত্রের জটিল বিষয়ে অবদানের জন্য অধ্যাপক মির্জাখানিকে ‘দীর্ঘ প্রতীক্ষিত’ এ পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
মির্জাখানিসহ আরও তিন ফিল্ডস মেডেল বিজয়ীকে গণিতবিদদের আন্তর্জাতিক কংগ্রেসে এ পুরস্কার প্রদান করা হবে। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথমেটিশিয়ানস-২০১৪’ শিরোনামে এ সম্মেলন শুরু হচ্ছে। প্রতি চার বছর পর গণিতবিদদের এ বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।
ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। জ্যামিতির জটিল বিষয়াবলি নিয়ে কাজের কারণে মির্জাখানি দীর্ঘদিন ধরেই গণিতবিদদের মাঝে আলোচিত হয়ে আসছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার আগে ইরানেই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
ফিল্ডস মেডেল নির্বাচকমণ্ডলীর সদস্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেম ফ্রানসেস কিরওয়ান বলেন, গণিতকে প্রথাগতভাবেই ‘পুরুষদের জন্য সংরক্ষিত’ বলে মনে করা হলেও বহু শত বছর ধরেই নারীরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রথম নারী হিসেবে মির্জাখানির এ পুরস্কার জয় বহু নারী গণিতবিদকে উদ্দীপনা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।
ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল ইউনিয়নের (আইএমইউ) একটি নির্বাচক কমিটি গণিতের নোবেল পুরস্কারখ্যাত ফিল্ডস মেডেল প্রদান করে থাকে। কানাডীয় গণিতবিদ জন ফিল্ডস এই পুরস্কার প্রবর্তন করেন। পদকের পাশাপাশি পুরস্কার বিজয়ীদের ১৫ হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হয়।
১৯৩৬ সালে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়। প্রতি চার বছর পর দুই থেকে চারজন গণিতবিদকে এই পদক দেওয়া হয়। ফিল্ডস মেডেলের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটা সব সময়ই ৪০ বছর বা তার চেয়ে কম বয়সীদের দেওয়া হয়। প্রবর্তকেরা মনে করেন এতে এই বয়সেই গণিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিও মিলবে এবং ভবিষ্যতে আরও অর্জনের জন্যও তা উৎসাহ জোগাবে।
১৩.০৮.২০১৪ - যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











