ফুটবল ইতিহাসে প্রথমবার দেখানো হলো ‘সাদা’ কার্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
ফুটবল খেলায় ‘সাদা’ কার্ড দেখালেন নারী রেফারি।
ফুটবলে নতুন ইতিহাস তৈরি হলো। একটি ম্যাচের বিরতির সামান্য আগে রেফারি পকেট থেকে হঠাৎ কার্ড বের করলেন। তবে সেই কার্ডের রঙ লাল বা হলুদ নয়। সাদা। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এই নজির দেখা গেল। ডার্বি শহরে স্পোর্টিং লিসবন বনাম বেনফিকার নারী দলের খেলায় এই ঘটনা ঘটে।
এতদিন ফুটবল ম্যাচে হলুদ বা লাল কার্ডের ব্যবহার দেখা গেছে। এই দুই কার্ডের অর্থও সবাই জানে। তবে সাদা কার্ড আগে কখনোই দেখা যায়নি। তাই প্রশ্ন জাগে রেফারি কি ভুল করে কার্ডের বদলে অন্য কিছু বের করেছিলেন?
কিন্তু ম্যাচের পর্তুগিজ নারী রেফারি জো কোনো ভুল করেননি। তিনি সচেতনভাবেই সাদা কার্ড বের করেন ফেয়ার প্লের প্রতীক হিসাবে। প্রথমার্ধের শেষ দিকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল বেনফিকা। প্রিয় দল বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় স্পোর্টিং লিসবনের এক সমর্থক অসুস্থ বোধ করছিলেন গ্যালারিতে। তখন দর্শকরা আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন।
তা দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান দু’দলের মেডিক্যাল স্টাফরা। তারা যৌথ ভাবে চিকিৎসা করেন সেই সমর্থকের। পরে চিকিৎসায় অনেকটাই ভালো অনুভব করেন তিনি। দু’দলের মেডিক্যাল স্টাফদের ভূমিকার প্রশংসা করার জন্য রেফারি পকেট থেকে সাদা কার্ড বের করে তা মেডিক্যাল স্টাফদের দেখান।
মূলত শান্তির রঙ হিসাবে রেফারি বেছে নিয়েছেন সাদা কার্ড। মাঠের লড়াইয়ের বাইরে পারস্পরিক সৌজন্য, ভ্রাতৃত্বের এই ঘটনাকে অভিবাদন জানান মাঠে উপস্থিত সব দর্শক। অনেকেই নারী রেফারির প্রশংসা করেন।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











