ফূল চাষী পারভিনের সাতকাহন
আপডেট: ০৩:৪৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৪ বৃহস্পতিবার
উইমেননিউজ ডেস্ক,
ঢাকা : ফুলের প্রতি অগাধ ভালোবাসা কার না আছে। সে ভালোবাসা থেকেই টাঙ্গাইলের কান্দিলা গ্রামের খন্দকার পারভীন সুলতানা এখন সফল ফুল চাষি। তিনি ভিনদেশি ফুল জারবেরা চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। আলাদা তিনটি বাগান তার। এসব বাগানে ফুটে আছে লাল, হলুদ ও সাদা রঙের শত শত জারবেরা ফুল। সারি সারি গাছের ওপর লম্বা ডাঁটার মাথায় ফুলগুলো বাতাসে দুলছে। ফুলের প্রতি স্বামীর আগ্রহ দেখে তিনিও ফুলের প্রেমে পড়েন। স্বামী মাহবুবুর রহমান খান ছানু ছিলেন একজন সফল গোলাপ ফুল চাষি।
১৯৮৮ সালের বন্যার পর ফুল চাষে আগ্রহী হয়ে ওঠেন মাহবুবুর রহমান খান ছানু। কয়েকটি গোলাপের চারা এনে বাড়ির সামনে বাগান করেন। কয়েক বছরের মধ্যে বাগানের পরিধি বেড়ে যায়। প্রায় ২০০ প্রজাতির গোলাপ সংগ্রহ করে টাঙ্গাইলে গোলাপ সমিতি গঠন করেন তিনি। তিনি ছিলেন এর সাধারণ সম্পাদক। টাঙ্গাইলে কয়েকবার পুষ্প মেলার আয়োজনও হয় তার উদ্যোগে।
২০০৪ সালে চিকিৎসার জন্য ছানু ভারতের মাদ্রাজ যান। এ সময় সন্ধান পান জারবেরা ফুলের। ৩০ থেকে ৪০টি জারবেরা ফুলের চারা কিনে এনে তিনি বাগানে লাগান। প্রথম বছরই চমৎকার ফুল ফোটে। সেখান থেকে নতুন চারা তৈরি করা হয়। পরের বছরই বাগানে প্রথম দফায় ৩০০ ফুল আসে। সেগুলো ঢাকায় নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। তিনি প্রতিটি ফুল বিক্রি করেন চার টাকা করে। তখন পরিকল্পনা করা হয় বাণিজ্যিকভাবে জারবেরা চাষের।
তিন বছর পর ছানু আবার ভারতে গিয়ে তিনি জারবেরার ৫০০ হাইব্রিড চারা নিয়ে আসেন। ধীরে ধীরে বাগানের পরিধি বাড়তে থাকে। ফুলের চাহিদা বাড়ে। বিক্রি ভালো হয়। লাভও হয় আশানুরূপ। জারবেরা চাষের জমি ১০০ শতাংশ ছাড়িয়ে যায়। ২০০৯ সালের জুলাইয়ে স্ট্রোক করে মারা যান মাহবুবুর রহমান খান ছানু। তাকে হারিয়ে ফ্যাকাসে হতে থাকে তার ফুলবাগান। পরিচর্যার অভাবে মরে যেতে থাকে অনেক গাছ আর চারা।
একে তো স্বামীর ফুলের বাগান, তার ওপর ফুলের প্রতি ভালোবাসা, নিজেকে আর ধরে রাখতে পারেননি পারভীন। স্বামীর ডায়েরি ঘেঁটে ফুলসংশ্লিষ্টদের ফোন নম্বর নেন। তাদের সঙ্গে আলোচনা করে শিখতে থাকেন ফুল বাগানের পরিচর্যা পদ্ধতি। আগের শ্রমিকদের ডেকে আনা হয়। তিনি নতুন করে শুরু করেন জারবেরা ফুল ফোটানোর কাজ। তার হাতের পরশে আবার সতেজ হয়ে ওঠে জারবেরা বাগান।
পারভীন সুলতানা জানান, জানুয়ারি থেকে মার্চ জারবেরা ফুলের মৌসুম। এ সময় সপ্তাহে তিনদিন ফুল সংগ্রহ করা যায়। একদিনে প্রায় পাঁচ হাজার ফুল সংগ্রহ হয়। ঢাকায় পাইকারি বিক্রি করা হয় এগুলো। বছরের অন্য সময় ফুলের উৎপাদন কমে যায়। তখন চাহিদা বাড়ে, দামও বাড়ে।
তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৩.১১.২০১৪
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











