ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ৪:৪৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

ফের তমব্রু সীমান্তে গুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

তমব্রু সীমান্তে ফের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোর থেকে তমব্রু রাইট ক্যাম্প এলাকা থেকে গোলাগুলির এ শব্দ শোনা যাচ্ছে।

স্থানীয়রা বলছেন, কক্সবাজার ৩৪ বিজিবির অধীনে তমব্রু বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৩৪-এর বিপরীত তমব্রু রাইট ক্যাম্প থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। গুলির শব্দে ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকাসহ সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্য ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ভয়ে বাইরে কম বের হচ্ছেন। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছেন না।

গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার সকালেও তমব্রু লেফট ক্যাম্প থেকে আরাকান আর্মির ছোড়া ৪ রাউন্ড মাঝারি অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে।