ফ্যাশনের ক্ষেত্রেও বাংলাদেশ বিশ্বজয় করবে : তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ফ্যাশনের ক্ষেত্রেও বাংলাদেশ বিশ্বজয় করবে : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ আগামী দিনে ফ্যাশনের ক্ষেত্রেও বিশ্বজয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে যমুনা গ্রুপের নতুন ফ্যাশন ব্রান্ড ‘হুর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাপ্রকাশ করেন।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিকসহ সকল মানদন্ডে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। উন্নয়নের সব সূচকে পাকিস্তানকে এমনকি কিছু সূচকে ভারতকেও পেছনে ফেলে এগিয়ে গেছে।
‘এসময় ফ্যাশনের ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে থাকবে না, আগামী দিনে বিশ্বজয় করবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের মানুষেরা শুধু অন্য দেশের ফ্যাশন অনুকরণ করবে না। আমাদের ফ্যাশনও অনুকরণীয় হয়ে উঠবে।
‘হুর’ ব্রান্ডের চেয়ারপার্সন সুমাইয়া ইসলাম রোজালিনকে এসময় তার উদ্যোগের জন্য অভিনন্দন জানান তথ্যমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু ‘ব্রান্ডিং’ এর ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্বে পরিচিতির ক্ষেত্রে বাংলাদেশী পোশাকের ব্রান্ডিং অনেক গুরুত্বপূর্ণ। দেশের সীমানা পেরিয়ে ‘হুর’ ব্রান্ডটি বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিতি এনে দিক।
যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রুপের ভাইস-চেয়ারপারসন সালমা ইসলাম এমপি এবং আমন্ত্রিত অতিথিবর্গ যোগ দেন।
অনুষ্ঠানে মনোরম ফ্যাশন শো’র মাধ্যমে ‘হুর’ ব্রান্ডের পোশাক প্রদর্শন করেন মডেলবৃন্দ।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি