বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার
বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৩
রাজধানীর বংশাল কসাইটুলীর রাস্তায় গ্যাস লাইন বিস্ফোরণ ও দেয়াল ধসের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর বাবা-মা ও বোন। তাদের উদ্ধারের পর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দেয়াল চাপায় মৃত শিশুটির নাম ময়নুল, তার বয়স ১ বছর। তার বাবা জাবেদ (৩৫), মা শিউলি (২৫) ও বোন জান্নাত (৪)। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী এসব তথ্য নিশ্চিত করেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ‘ওই বাসার গ্যাস-লাইনের সমস্যা ছিল। কয়েকদিন আগেও একবার ঠিক করা হয়েছিল। আজ সকালে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে। গ্যাসের চাপে অথবা চুলা জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসে এটা হতে পারে।’
ওসি আরও বলেন, বিস্ফোরণের ধাক্কায় ভবনের নিচতলার দেয়াল ধসে পড়ে। তাতে চাপা পড়ে মারা যায় ময়নুল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, নিহতের শরীরের ৬০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছে। এ ছাড়া তার মায়ের ১৭ ও বাবার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গেছে। সবারই ইনহিলেশন বার্ন রয়েছে। তারা কেউই আশংকামুক্ত নয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে দুই শিশুসহ মোট চারজন দগ্ধ রোগী হাসপাতালে ভর্তি হন। এক শিশু মারা গেছে।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা








