বকেয়া বেতন পাচ্ছেন নারী ক্রিকেটাররা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপে পুরুষ ক্রিকেট দল যখন একের পর এক হতাশার গল্প লিখেছে, ঠিক তখনই স্বস্তির সুবাতাস বইয়ে ইতিহাস গড়েছে নারী ক্রিকেটাররা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতেছে জ্যোতি-ফারজানারা। তবে এত অর্জনের মধ্যেও নানান আক্ষেপ ছিল তাদের। দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছিলেন না তারা।
হঠাৎ করেই দেশের গণমাধ্যমে চাউর হয়, নারী ক্রিকেটারদের গত ৫ মাস ধরে বেতন হচ্ছে না।
জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে এখনও চুক্তি না হওয়ায় কারণেই বেতনের জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরি নাদেল জানিয়েছেন, এটা সত্য আসলে। তবে আমি বিষয়টি জানতাম না, বেশি সময় পেরিয়ে গিয়েছে। ৫ মাস আগে নতুনভাবে বেতনের তালিকা দিয়েছিলাম, এরপর বোর্ডে অ্যাপ্রুভ করার পরে হবে বেতন। আমরা তো দিয়ে দিয়েছি সব। আমাকে কেউ আসলে আর ইনফর্ম করেনি পরে।
তিনি আরও যোগ করেন, এটা বোর্ড থেকেই পরে একাউন্টসে পাঠানোর কথা। তবে মেয়েরা এটা নিয়ে কোনো কথা বলেনি, কোনো ইস্যু বানায়নি। তাদের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে। বোর্ডে আমার পক্ষ থেকে যা দেওয়া,র সেটা আমি দিয়েছি। সিইওকে বলেছি দ্রুত এর সমস্যা সমাধান করতে। পাপন ভাইকেও বলেছি, উনিও এটার সমাধানের জন্য আদেশ দিয়েছেন।
কবে নাগাদ বকেয়া বেতন পাচ্ছেন ক্রিকেটাররা প্রশ্নে তিনি বলেন, বলা যাচ্ছে কাল পরশুর মধ্যেই মেয়েরা বকেয়া বেতন পেয়ে যাবে। দুই দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে।
উল্লেখ্য, গত জুনে দেশের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময়ে সব ক্যাটাগরিতেই প্রায় ২০ শতাংশ করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে তা রাউন্ড ফিগার করে দেওয়া হয়।
নতুন বেতন কাঠামোয় আগে যেসব নারী ক্রিকেটার ৮০ হাজার টাকা পেতেন, এখন বেতন বাড়ানোয় সর্বোচ্চ ১ লাখ টাকা পাবেন তারা। এ ছাড়া যাদের বেতন ৩৫ হাজার টাকা ছিল, তাদের বেতন বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।
ওই সময়ে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হয়। মূলত জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় ‘এ’ দল।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







