ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৩৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছেন।

আজ সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

কেয়া নিট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই দিচ্ছি বলেও দিচ্ছে না। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।

তবে, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া বলেন, শ্রমিকদের কেবল ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কোনাবাড়ী থানা পুলিশ, সিটিএসবি ও শিল্প পুলিশ।

উল্লেখ্য, ওই প্রতিষ্ঠানে প্রায় আট হাজার শ্রমিক কর্মরত আছেন।