বগুড়ায় ঐতিহ্যবাহী ‘টাউন ক্লাব’ ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
বগুড়ায় ১৩২ বছরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবটি ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের সাত মাথায় অবস্থিত ক্লাবটি ভেঙে ফেলা হয়।
টাউন ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামাল বলেন, ক্লাবটি কার্যত অরাজনৈতিক সংগঠন। জেলা ক্রীড়া সংস্থায় নিবন্ধিত এই ক্লাবে ফুটবল, ক্রিকেট ও কাবাডির আলাদা দল আছে। ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত টাউন ক্লাবের গৌরবের নানা অর্জন আছে। বগুড়ার ক্রীড়াঙ্গনের আঁতুড়ঘর এই টাউন ক্লাব।
স্থানীয় লোকজন বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে সাতমাথা টেম্পল সড়কে বগুড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়। পরে শহরের সাতমাথায় জেলা জাসদের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।
রাত পৌনে নয়টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্লোগান দিয়ে কবি কাজী নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেন। এরপর রাত পৌনে ১০টার দিকে এক্সকাভেটর দিয়ে বগুড়া টাউন ক্লাব ভবনও গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা..., ঢাকা...’ বলে স্লোগান দেন ছাত্র-জনতা।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, টাউন ক্লাব বগুড়ার ক্রীড়াঙ্গনে প্রথম ক্লাব। এই ক্লাব অনেকবার কুচবিহারের মহারাজা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণের শিল জিতেছে। কলকাতার মাঠকাঁপানো মাহবুবার রহমানের (বড় কালু) খেলার হাতেখড়ি এই টাউন ক্লাব থেকেই। পরে তিনি কলকাতার ওরিয়ন ক্লাবের হয়ে প্রথম বিভাগ ফুটবল লিগেও খেলেন। এ ছাড়া টাউন ক্লাবের হয়ে খেলেছেন আফজাল হোসেন, আজগর হোসেন, অমলেষ সেন, ফজলুলসহ জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড়। এটা শুধু ভেঙে ফেলা হয়নি, বগুড়ার ক্রীড়াঙ্গনের মানুষের বুকে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে।’
অবিভক্ত ভারতবর্ষে কুচবিহার মহারাজা কাপ ফুটবল টুর্নামেন্টে পাঁচ দফা চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণের শিল জিতেছে বগুড়া টাউন ক্লাব। রংপুরে অনুষ্ঠিত গৌর গোবিন্দ মহারাজা কাপ ফুটবল টুর্নামেন্ট এবং সৈয়দপুর রেলওয়ে কাপ ফুটবল টুর্নামেন্টেও একাধিকবার শিল জেতার গৌরব এই ক্রীড়া সংগঠনের।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









