বগুড়ায় কোটি টাকার সবজি বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বগুড়ায় এখন বেশ গরম। মাঠে রোদের ঝলকানি। তারপরও ভালো দাম পাওয়ার আশায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। আগাম সবজির চাষ হচ্ছে ২ হাজার ৮শ হেক্টর জমিতে। এর বিপরীতে ফলন পাওয়া যাবে ৫০ হাজার মেট্রিক টন। ভালো চাষের সঙ্গে ভালো ফলন পাওয়ায় জেলায় কোটি কোটি টাকার সবজির বাজার গড়ে উঠেছে এক রকম নীরবেই।
প্রতিদিন কোটি টাকার বাণিজ্য হয়ে যাচ্ছে সবজি উৎপাদনের মধ্য দিয়ে। গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি সময়ে আগাম শীতকালীন সবজি বাজারের চাহিদাও ঠিক রাখতে অবদান রাখছে বলে কৃষি কর্মকর্তারা বলছেন।
কৃষি কর্মকর্তারা বলছেন, জেলায় শীতকালে ২৮ প্রকার সবজির চাষ হয়ে থাকে। আর গ্রীষ্মকালে প্রায় ২০ প্রকার সবজির চাষ হয়। আগাম জাতের সবজিতে বেশি লাভবান হওয়া যায় বলে চাষিরা এই আগাম জাতের সবজি চাষ করে থাকেন। জেলার উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষকের ব্যস্ততা বেড়েছে।
শীতের শুরুতে বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ, শেরপুর, কাহালু, গাবতলীসহ জেলার অন্যান্য উপজেলায় বিভিন্ন জাতের সবজি চাষ করেছেন কৃষকরা। সবুজে সবুজে ভরে উঠছে মাঠ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি বিভিন্ন জাতের সবজির গাছ। এসবের মধ্যে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপির চারা, লাউ, শিম, বেগুন, মুলা, করলা, পটোল, পালং ও লালশাকসহ হরেক রকমের আগাম শীতকালীন সবজির চারা। সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। শিম, বেগুন, লালশাক, মুলাশাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচের চারা রোপণ চলছে। আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে উৎপাদন বাড়ায় কৃষকদের মুনাফাও বেড়েছে কয়েকগুণ।
এদিকে, চাষিদের মাঝে উন্নত চারা সরবরাহের জন্য বগুড়ার শাজাহানপুর উপজেলায় গড়ে উঠেছে ২৫০টি নার্সারি। এসব নার্সারিতে প্রতিনিয়ত তৈরি হয় বিভিন্ন সবজির চারা। এই চারা বগুড়াসহ উত্তরের বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে। শাজাহানপুর উপজেলার চেয়ে বগুড়া সদরের মহাস্থানগড়ে সবচেয়ে বড় সবজির হাট গড়ে উঠেছে। বগুড়ার মহাস্থানহাট থেকে প্রতিদিন গড়ে অর্ধশত ট্রাকে করে সবজি বগুড়া থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলে যায়।
বগুড়ার মহাস্থান হাটের ইজারাদার রাগেবুল আহসান রিপু জানান, হাটে প্রতিদিন সবজি কেনাবেচা হয়ে থাকে। প্রতিদিন ট্রাকে লোড দিয়ে ঢাকায় সবজি যাচ্ছে। বগুড়ার কৃষকরা যেন লাভবান হয় সেদিকে খেয়াল রেখে সবজি বাজার গড়ে উঠেছে। প্রতিদিন গড়ে অর্ধশত ট্রাকে করে সবজি ঢাকায় যাচ্ছে। এই সবজি চাষ হয়ে থাকে সদর, শিবগঞ্জ, শাজাহানপুরসহ কয়েকটি উপজেলায়।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দুলাল হোসেন জানান, এ বছর বগুড়ায় আগাম জাতের শীতকালীন সবজি চাষ হয়েছে ২ হাজার ৮শ হেক্টর জমিতে। যা থেকে আগাম শীতকালীন প্রায় ৫০ হাজার মেট্রিক টন ফলন পাওয়া যাবে। আগাম শীতকালীন সবজির চাষ আরও বাড়বে। গত বছর ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে আগাম সবজি চাষ করেছিলেন চাষিরা। তা থেকে গত বছর প্রায় ৫৪ হাজার মেট্রিক টন ফলন পাওয়া যায়।
বগুড়ায় চাষকৃত সবজি দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়ে থাকে। শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি সময়ে সবজির চাহিদা পূরণে এই আগাম সবজি চাষ ভূমিকা রাখছে। এতে করে বাজারে সবজির চাহিদাও পূরণ হচ্ছে ঠিকঠাক। আর জেলায় শীতকালীন সবজির চাষ হয়ে থাকে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে। এ থেকে প্রতিবছর চার লাখ মেট্রিক টনের মতো সবজি উৎপাদন হয়ে থাকে। আবহাওয়াগত কারণে বগুড়ায় সবজির ভালো উৎপাদন হয়ে থাকে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







