বঙ্গবন্ধু শিল্পনগরে সাকুরা বাগান হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
ফাইল ছবি
জাপানের সাকুরা ফুলের সাজবে এবার বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সাকুরা বাগান করার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
এ লক্ষ্যে সম্প্রতি জাপানের বিশ্বখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠান সুজিত করপোরেশন ও স্থানীয় এনার্জি প্যাক কনসোর্টিয়ামের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এই চুক্তির আওতায় সাকুরা বাগান স্থাপনের প্রাথমিক বৈজ্ঞানিক সমীক্ষা সম্পন্ন করবে সুজিত করপোরেশন।
প্রাথমিক সমীক্ষায় বাগানের জন্য সাকুরা ফুলের যথোপযুক্ত প্রজাতি নির্বাচন ও এর চাষের জন্য উপযুক্ত পরিবেশের বিষয়ে মত প্রদান এবং বাগান স্থাপনের পরিকল্পনা প্রণয়ন। তিনটি ভাগে প্রাথমিক সমীক্ষা সম্পন্ন করা হবে, এগুলো হলো কারিগরি সমীক্ষা,বাস্তবায়ন সমীক্ষা ও আর্থিক প্রস্তাব অনুমোদন।
সাকুরা বাগান তৈরির প্রয়োজনীয় তথ্য যেমন মাটির উপকরণ,পরিবেশগত তথ্য উপাত্ত,পরীক্ষামূলকভাবে সাকুরা গাছ আমদানির জন্য ইম্পোর্ট পারমিট, লাইসেন্স ও ক্লিয়ারেন্স পাওয়ার বিষয়ে সহায়তা এবং পরীক্ষামূলকভাবে সাকুরা গাছ রোপন বিষয়ে বেজা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সাকুরা ফুলের সৌন্দর্য্যের যে আবেদন রয়েছে, বেজার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেটা উপভোগ করতে পারবে। প্রাথমিক সমীক্ষার মাধ্যমে এ ফুলকে এদেশের মাটিতে এবং জল-হাওয়ার উপযোগি করে কিভাবে চাষ করা যায়, তা জানা যাবে।
তিনি আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধু শিল্পনগরের শেখ হাসিনা সরোবর এবং সুপারডাইক ঘেঁষে সাকুরা বাগান স্থাপন করা হবে এবং প্রস্ফুটিত সাকুরা ফুল দেখতে জাপানের মত বঙ্গবন্ধু শিল্পনগরে ভিড় করবে হাজারো পর্যটক।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



