ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ০:৪৭:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট: ১১:৩২ এএম, ১৫ আগস্ট ২০১৪ শুক্রবার

2a455143cd868b47ae5400ec1ef5c2e7-PM-32স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার ভোর পৌনে ছয়টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বিউগলে করুণ সুর বেজে ওঠে। এ সময় তাঁরা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং  সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শোক দিবস যথাযথভাবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এই দিনে বাঙালির ইতিহাসে এক কালো  অধ্যায় রচিত হয়েছিল। দিবসটি উপলক্ষে বাদ জুমা দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আর সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জায় হবে বিশেষ প্রার্থনা। এছাড়াও রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে। ১৫.০৮.২০১৪