ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ০:৪৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর

আপডেট: ০৪:৫৯ পিএম, ১৪ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার

24979_hs
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তাঁর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করার আহবান জানিয়ে বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার এ সংগ্রামে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। তিনি বলেন,“ আমরা সপরিবারে জাতির পিতা হত্যার বিচারের রায় কার্যকর করেছি। জাতীয় চার নেতা হত্যার বিচার সম্পন্ন হয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের বিচারের রায় কার্যকর হওয়া শুরু হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের কাজ চলছে। আমরা গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনকে সমুন্নত রেখেছি। কোনো ষড়যন্ত্রই আমাদের সত্য ও ন্যায় প্রতিষ্ঠা থেকে বিচ্যুত করতে পারবে না’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহবান জানান। বাণীতে তিনি বলেন,ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে প্রোথিত হয়ে আছে। জাতীয় শোক দিবসে তিনি মহান আল্লাহ্তায়ালার দরবারে জাতির পিতাসহ সে-দিনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, সাহসী এবং ঐন্দ্রজালিক নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বাঙালি পেয়েছে স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত। যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যদিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন,পঁচাত্তরের ১৫ আগস্টের পর থেকেই এই জঘন্য হত্যাকা-ের সঙ্গে জড়িত স্বাধীনতাবিরোধী চক্র হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দেয়। তিনি বলেন,জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে। মার্শাল ল’ জারির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে। সংবিধানকে ক্ষতবিক্ষত করে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করে। দূতাবাসে চাকুরি দেয়। স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব দেয়। রাষ্ট্রক্ষমতার অংশীদার করে। রাজনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসিত করে। পরবর্তী বিএনপি-জামাত সরকারও একই পথ অনুসরণ করে। বিএনপি-জামাত জোট এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের খুন, হত্যা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে জনগণ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে উল্লেক করে বাণীতে প্রধানমন্ত্রী বলেন,“ নির্বাচনি ইশতেহার অনুয়ায়ী গত পাঁচ বছর আমরা দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। বিএনপি-জামাত জোটের রেখে যাওয়া অর্থনৈতিক অচলাবস্থা এবং বিশ্বমন্দা কাটিয়ে দেশকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করিয়েছি”। প্রধানমন্ত্রী বলেন,বিএনপি-জামাত জোটের অরাজকতা উপেক্ষা করে দেশের জনগণ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে পুনরায় আওয়াম ীলীগকে বিজয়ী করে। তিনি বলেন, তার সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “রূপকল্প ২০২১” ও “রূপকল্প ২০৪১” বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।১৪.০৮.২০১৪