বছরের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ফিফা নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবল দুই ম্যাচের শেষটিতে আজ (৪ ডিসেম্বর) সিঙ্গাপুর জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।
এই ম্যাচটি অন্য কারণেও গুরুত্বপূর্ণ। চলতি বছরে বাংলাদেশ নারী ফুটবল দলের এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ। এদিকে ২০২৪ সালের মার্চের আগে জাতীয় পুরুষ ফুটবল দলেরও আর খেলা নেই। তাই ফুটবল দলের জন্য আজই শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে ক্লাব পর্যায়ে আগামী ১১ ডিসেম্বর এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে বসুন্ধরা কিংস।
এর আগে, প্রথম ম্যাচে সাবিনা-তহুরাদের কাছে পাত্তাই পায়নি সিঙ্গাপুরের মেয়েরা। ৩-০ গোলে জয়ে ফুরফুরে মেজাজে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ২-০ সিরিজ জিততে চায় বাংলাদেশ। অন্যদিকে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সিঙ্গাপুরের মেয়েরা।
এই ম্যাচে ড্র করলেও সিরিজ জিতবে বাংলাদেশ। তবে জয়েই বছরের শেষটা রাঙাতে চায় বাঘিনীরা।
বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটুর ভাষ্য, প্রথম ম্যাচের পর ওরা (সিঙ্গাপুর) বুঝতে পেরেছে, আমরা কীভাবে খেলি। সেই অভিজ্ঞতা থেকে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে যেন গোল না দিতে পারি। তাই আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।
টিটু যোগ করেন, ওরা (সিঙ্গাপুর) এখানে এসে একদিন পরই ম্যাচ খেলেছে। দলটিতে পরিবর্তনও এসেছে অনেক। যার কারণে লড়াইটা সেভাবে করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে আমাদের ওদের অর্ধে সুযোগ না-ও দিতে পারে। এরপরও আমরা আগের মতো খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











