বর-কনেকে বিয়েতে সোনা ও হীরার মাস্ক উপহার দেয়ার হিড়িক
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
কোভিড- ১৯ সংক্রমণ থেকে বাঁচতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরায় মুখের অনেকটা অংশই ঢেকে যাচ্ছে। তাই বিপরীত প্রান্তের মানুষটির নজর টানতে এমন কিছু করার কথা আপনার মনে হতেই পারে। তবে তার জন্যে আপনার পকেট একটু বেশিই ভারী হতে হবে এই যা।
এমনই নজরকারা মাস্ক তৈরি করা হয়েছে ভারতের সুরাটের একটি গয়নার দোকানে। হীরা বসানো সোনার তৈরি মাস্কের নাকি বেশ চাহিদাও তৈরি হয়েছে। মাস্কগুলোর দাম ভারতে দেড় লাখ রুপি থেকে চার লাখ রুপি।
গয়নার দোকানের মালিক দীপক চোকসি জানিয়েছেন, দোকানের এক ক্রেতার কথা শুনেই প্রথম এই পরিকল্পনার কথা মনে আসে তার। করোনা আবহের মধ্যেই ওই ক্রেতা তার দোকানে এসে বর-কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দেওয়ার কথা বলেন। তারপরেই তিনি ওই ধরণের মাস্ক তৈরি শুরু করেন।
ব্যবসায়ী বলেন, ‘লকডাউন ওঠার সঙ্গে সঙ্গে এক ক্রেতা আমার দোকানে আসেন যাঁর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। তিনি এসে আমাদের বলেন বর ও কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দিতে। ওই ডিজাইনার মাস্ক পেয়ে খুব খুশি হন ক্রেতা। পরে আমরা আরো বেশি করে এই মাস্ক তৈরি শুরু করি। কারণ আগামী মাসগুলোতেও এই ধরণের মাস্কের চাহিদা থাকবে। খাঁটি হীরা এবং আমেরিকান ডায়মন্ড দুই ধরনের পাথর দিয়েই সোনার মাস্কগুলো তৈরি হয়েছে’।
দোকানের মালিক একথাও জানান যে এই মাস্কগুলো সরকারের নির্দেশিকা অনুসারেই তৈরি করা হয়েছে যার মাধ্যমে করোনা সংক্রমণ রোখা যাবে।
ওই গয়নার দোকানে আসা এক ক্রেতা বলেন, “আমার পরিবারে একটি বিয়ে আছে বলে আমি গয়না কিনতে এসেছি। কিন্তু এখানে এসে হীরার ওই মাস্কটি দেখে আমার গয়নার থেকে অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। আমি তাই এটি কেনার সিদ্ধান্ত নিলাম।
সম্প্রতি, পুনের এক ব্যক্তি সোনার মাস্ক পরে সবাইকে অবাক করে দেন। শঙ্কর কারাডে নামের ওই ব্যক্তির সোনার মাস্কের দাম ২ লক্ষ ৮৯ হাজার রুপি।
-জেডসি
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার








