‘বলার অনেক কিছু ছিল’ লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
‘বলার ছিল অনেক কিছু, বলা হলো না কিছু’— ফেসবুকে এমন পোস্ট করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে শরীয়তপুরের ডামুড্যায় লামিসা জামান দিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
ডামুড্যা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডামুড্যা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকার ইতালি প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে লামিসা জামান দিয়া (১৭) ২০২৪ সালে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে লামিসা ওর রুমেই ছিল। এ সময় তার মা লাকি আক্তার বাড়ি ছিল না। বাড়িতে তার খালা ছিল। খালা লক্ষ্য করে দেখে অনেক সময় ধরে তার রুমের দরজা বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে লামিসার রুমের দরজা বন্ধ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা রুমের দরজা ভেঙে লামিসাকে ভ্যান্টিলেটারের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তাকে দ্রুত ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।
সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ জানান, মেয়েটার সাথে বৃহস্পতিবার পরীক্ষার পরও কথা বলেছি, খোঁজখবর নিয়েছি। পরীক্ষা কেমন হইছে জানতে চেয়েছি। সে জানিয়েছে পরীক্ষা ভালো হয়েছে, কেন যে এমন করলো বুঝলাম না।
ডামুড্যা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত জাহান বলেন, কয়েকজন মিলে দিয়াকে হাসপাতালে নিয়ে এলে। আমি তার প্রেশার ও হার্টবিট পরীক্ষা করে দেখি সে জীবিত নেই।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








