বাংলাদেশকে অলিম্পিক সোনা এনে দিতে চান বান্দরবানের জিমন্যাস্টরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
কারও গলায় পদক। কেউ প্যারালাল বারে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। ব্যালান্স বীমে কসরত করছেন অনেকে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে গিয়ে দেখা মিলল বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের। সবাই এসেছেন তারুণ্যের উৎসবে প্রথম জাতীয় যুব জিমন্যাস্টিক্সে অংশ নিতে। তাদের চোখে অলিম্পিকের স্বপ্ন।
দুদিনব্যাপী খেলা শেষে পুরুষ বিভাগে ২০০.৭২ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে কোয়ান্টাম। সেরা জিমন্যাস্ট চ্যাম্পিয়ন দলের মংচিং প্রু ত্রিপুরা। মেয়েদের বিভাগে ৯৪.৮০ স্কোরে চ্যাম্পিয়ন কোয়ান্টাম। এই বিভাগের সেরা জিমন্যাস্ট বিকেএসপির বনফুলি চাকমা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে কাতারের উপ-রাষ্ট্রদূত মো. খালিদ আল মাদিদ। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি আহমেদুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
‘অলিম্পিকে সোনা আমরা জিতবোই’-এই স্লোগানে লামার গ্রাউন্ড অলিম্পিয়ানে অনুশীলন করেন এই ছেলেমেয়েরা। সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উঁচুতে নিয়মিত খেলাধুলা ও প্রশিক্ষণের ফলে শিশুদের স্ট্যামিনা অন্য যে কোনো অঞ্চলের শিশুদের তুলনায় বেশি হয়। পাশাপাশি যথাযথ প্রশিক্ষণ তাদের ক্রমাগত দক্ষ করে তুলছে। সাত বছর ধরে কোয়ান্টাম শিশুকাননের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে সেরার তকমা ছিনিয়ে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের জাতীয় যুব জিমন্যাস্টিক্সে সেরা হয়েছে লামার স্কুল।
জিমন্যাস্টিক্সে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের সাফল্য নিয়ে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মেন্টন টনি বলেন, ‘দিনে দুই বেলা আমাদেরকে মেডিটেশন করানো হয়। সেখানে শেখানো হয়, ‘আমরাই পারব’। সেই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা খেলায় অংশ নিই।’
বয়সভিত্তিক জিমন্যাস্টিক্সে দেশের একমাত্র ক্রীড়াবিজ্ঞান সংস্থা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীদের পেছনে ফেলছে কোয়ান্টাম। কসমো স্কুল অ্যান্ড কলেজের আরেক শিক্ষার্থী হ্লাখিং মারমার কথা, ‘আমাদের আরেকটি বিষয় শেখানো হয়, ‘মন চাওয়া’। মন যা চাইবে তাই করতে পারব। তাই আমরা মনে গেঁথে নিয়েছি অলিম্পিকে স্বর্ণ জিতব। সেটাকে মাথায় রেখেই আমরা কোয়ান্টামে খেলা শিখছি এবং জাতীয় পর্যায়ে সাফল্য কুড়িয়ে নিচ্ছি।’
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











