বাংলাদেশের মেয়েদের জয়ে ফেরার চ্যালেঞ্জ আজ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার
ফাইল ছবি।
জয় দিয়ে শুরুর পর টানা দুই হারে নারী ওয়ানডে বিশ্বকাপে ব্যাকফুটে গেছে বাংলাদেশ। তাই জয়ের ধারায় ফিরতে উদগ্রীব নিগার সুলতানা জ্যোতির দল। সেই লক্ষ্যেই আসরে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে মেয়েরা।
ভারতের বিশাখাপত্তমে বাংলাদেশ সময় আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
নারী বিশ্বকাপের ১৩তম আসরে দারুণ জয় দিয়ে যাত্রা করে বাংলাদেশ। শ্রীলংকার কলম্বোতে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।
জবাবে অভিষেক ওয়ানডেতে খেলতে নামা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের অনবদ্য হাফ-সেঞ্চুরিতে ১১৩ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতের গৌহাটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা।
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ।ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগ্রেসরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে দলের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ঐ ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘অবশ্যই , এ ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম, কিন্তু দল হিসেবে সেটি পারেনি। বোলাররা ধারাবাহিকভাবে ভাল করছে। আশা করি পরের ম্যাচেও ভাল করবে বোলাররা। পাশাপাশি ব্যাটারদেরও ভাল করতে হবে।’
ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১বার খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৩বার জয়ের দেখা পেয়েছে তারা। বাকী ১৮ ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিন আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল বাংলাদেশ। ঐ সিরিজ ২-১ ব্যবধানে হারে তারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







