বাজারে উঠছে প্রচুর ইলিশ, দামও হাতের নাগালে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩১ পিএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার
আষাঢ়ের প্রবল বর্ষায় শুরু হয় ইলিশের ভরা মৌসুম। মৌসুম হলেও এবার পুরো আষাঢ়-শ্রাবণ জুড়ে ইলিশের হদিস খুঁজে পাওয়া যাচ্ছিলনা। শেষ পর্যন্ত ভাদ্রে এসে দেখা মিলছে রুপালী ইলিশের। রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ। যেহেতু পর্যাপ্ত ইলিশ বাজারে দামটাও চলে এসেছে সাধারণ ক্রেতার হাতের নাগালে।
আজ সোমবার রাজধানীর রামপুরা বাজারে ৪০০- ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৪৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
রামপুরা বাজারে ইলিশ মাছ বিক্রেতা আইনাল বলেন, আমি প্রায় সারাবছরই ইলিশ মাছ বিক্রি করি। ইলিশের ভরা মৌসুমেও এবার খরা ছিল। সে কারণে এতদিন এ ধরনের ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ১০০০ টাকায়। এখন ইলিশ বেশি ধরা পড়ছে। তার জন্য দাম কমছে।
শুধু রামপুরা বাজার নয়, মধ্যবাড্ডা বাজারে দেখা যায়, ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকা কেজিতে।
তবে এই দামে আবার বড় ইলিশের ধারেকাছে যাওয়া যাবেনা। বড় ইলিশ বিক্রি হচ্ছে বড় দামেই। প্রায় এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়।
মধ্য বাড্ডা মাছের বাজার থেকে ২৫০০ টাকা দিয়ে ৫ কেজি ইলিশ কিনেছেন চাকরিজীবী ফিরোজা বেগম। তিনি বলেন, দাম সস্তা পেয়েছি, তাই একটু বেশি করে কিনে রাখলাম। ৫ কেজিতে ইলিশ হয়েছে ১০ টি।
পদ্মায় এখন ঝাঁক বাঁধতে শুরু করেছে এই সুস্বাদু মাছ। বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বিষখালী, বলেশ্বর নদী ও গভীর সমুদ্রে এখন খালি ইলিশের জোয়ার। ফলে ধরা পড়ছে প্রচুর ইলিশ।
মৎস্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাটকা এবং প্রজননের সময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকা, অভয়াশ্রম প্রতিষ্ঠা করাসহ বিভিন্ন প্রচেষ্টার ফলে ২০১৬-১৭ সালে ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়েছে। এছাড়া লক্ষ্যমাত্রা-অতিক্রম করে মাছ উৎপাদনেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। চলতি বছরেও পর্যাপ্ত ইলিশ মাছ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সামনে কুরবানির ঈদ হওয়ায় ইলিশের চাহিদা কমে যেত পারে। তবে ইলিশের দাম সহনীয় থাকায় নিম্নবিত্ত থেকে শুরু করে সবাই এই সুস্বাদু মাছের স্বাদ উপভোগ করতে পারছেন।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










