বাজারে টমেটো গাজরের দাম চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
কাঁচা বাজারে সবচেয়ে দামি সবজি হিসেবে দাপট দেখাচ্ছে সিম, টমেটো আর গাজর। এগুলো ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজির দাম দুই অংকের ঘরে থাকলেও ৫০ টাকার নিচে কোনো সবজি নেই।
শনিবার রাজধানীর বেশ কিছু বাজারে দেখা গেছে, কাঁচা বাজারে সবচেয়ে চড়া দামে সিম, টমেটো ও গাজর বিক্রি হলেও এ তালিকায় আরও রয়েছে বরবটি, শসা, করলাসহ অন্যান্য সবজিও।
বাজারে প্রতি পিস লাউ ৬০-৭০, কাঁচকলা প্রতি হালি ৪০ দরে বিক্রি হচ্ছে। আর বরবটি ৮০-৯০, করলা ৮০, বেগুন ৬০-৭০, পটল ৪০-৫০, কাঁকরোল ৬০, ধুন্দল ৬০, পেঁপে ২০-৩০, ঝিঙে ৪০-৫০, ঢেঁড়স ৪০, শসা ৮০ ও টমেটো ১২০-১৪০, সিম ১৪০ ও চায়না গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী রুবেল আহমেদ। তবে বাজারের এমন ঊর্ধ্বগতি বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মাছ, মাংস, বয়লার মুরগির অতিরিক্ত দামের কারণে ওসব কিনতেই পারি না। পরিস্থিতি বিবেচনা করে মনে করেছিলাম বাসায় সবজি রান্না করে খাওয়া প্রতি বেশি জোর দেব। কিন্তু সবজির বাজারে এসে দেখি এখানেও উল্টো চিত্র। সবকিছুরই বাড়তি দাম। ৫০ টাকার নিচে কোনো সবজি নেই।
তিনি বলেন, শখ করে যে সিম কিনব, তার তো উপায়ই নেই। কারণ সিমের কেজি ১৪০ টাকা। টমেটো ও গাজরের একই দাম। এছাড়া শসা, বরবটি ৮০/৯০ টাকা কেজি। আমাদের নাগালের মধ্যে বলতে গেলে কোনো সবজিই নেই। কী খেয়ে আমরা টিকে থাকব?
গুলশান লেকপাড় সংলগ্ন একটি কাঁচা বাজারে হাবিবুর রহমান নামের একজন গার্মেন্টস কর্মী এসেছেন বাজার করতে। কিন্তু বাজার পরিস্থিতি দেখে তিনি পরিমাণের চেয়ে কম সবজি কিনে বাসায় ফিরছিলেন। এ সময় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, আগে সবজি কিনতে এত দোকান ঘুরিনি। এখন দরদাম করতে করতে বিভিন্ন দোকানে ঘুরতে হয়, কারণ যদি কোথাও থেকে কম দামে কিনতে পারি! বাজারে কম দামের কোনো সবজি নেই। শুধু পেঁপে আর আলুর দাম কম, এছাড়া যত রকমের সবজি আছে সবগুলোর দাম বেশি। সবজির দাম করলেই ৬০ থেকে ৮০ টাকা কেজি। বয়লার মুরগিসহ মাছ-মাংসর অতিরিক্ত দামের কারণে সেগুলো কেনার পরিস্থিতি নেই নিম্ন আয়ের মানুষের।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক







