বাটলারের ‘নতুন’ বাংলাদেশের হারে শুরু আমিরাত সফর
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বৃটিশ কোচ বাটলারকাণ্ডে বিদ্রোহ করা প্রথম সারির খেলোয়াড় ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ ১-৩ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ অনুষ্ঠিত ম্যাচে আফঈদা খাতুনের দল ১৬ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের কাছে হারে শুরু হলো সফর।
এই ম্যাচে সাবিনা-সানজিদারা না থাকলেও ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকে বাংলাদেশ। তবে উচ্চতা আর ফিটনেসে পিছিয়ে থাকায় ডি-বক্সের সামনে বেগ পেতে হয়। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ।
তবে, ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। যদিও ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ১ গোল শোধ করেন অধিনায়ক আফঈদা। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে নিজের জোড় গোল পূরণের পাশাপাশি লিড ৩-১ করেন জর্জিয়া।
এরপর আরও সুযোগ তৈরি করেছিল পিটার বাটলারের বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু গোলের দেখা পায়নি। হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের উপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফরকারীদের। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। হার নিয়ে মাঠ ছাড়ে নতুন ও কম পরিচিত লাল-সবুজের প্রতিনিধি দল।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







