‘বান্ধব’ আসছে দুর্গাপূজায়
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি : সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে আসছে সুজন বড়ুয়া পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বান্ধব’। দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র।
প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া বলেন, ‘একাধিকবার মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকায় সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এখন মনে হচ্ছে সময়টা উপযুক্ত।’
‘বান্ধব’ সিনেমাটি নির্মিত হয়েছে এক পরিত্যক্ত শিশুকে ঘিরে। ময়লা-আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন একটি শিশুর বেড়ে ওঠা ও জীবন-সংগ্রামের গল্পই চলচ্চিত্রটির কেন্দ্রবিন্দু। ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌ খান।
নিজের অভিনয় অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এই সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এবারই প্রথম নিজেকে নায়িকা নয়, একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। পুরো যাত্রাটাই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, অবশেষে মুক্তি পাচ্ছে। আশা করি দর্শকরা ছবিটি পছন্দ করবেন।’
মৌ খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান প্রমুখ। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই গল্প দর্শকের মনে আলাদা আবেদন তৈরি করবে।
বান্ধবে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।
প্রযোজনা প্রতিষ্ঠানও বিশ্বাস করে, দুর্গাপূজার উৎসবের আমেজে ছবিটি দর্শকদের সিনেমা হলে নিয়ে আসবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








