বিএসএমএমইউতে যেতে চান না খালেদা জিয়া: কারা কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হলেও তিনি সেখানে যেতে চান না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
রবিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, উনি বিএসএমএমইউতে যাবেন না বলে জানিয়েছেন।
এদিকে খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউতে আনা হবে সকালে এমনটি জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, আমাদের সব রকম প্রস্তুতি আছে। তবে উনাকে কখন আনা হবে সেই সময়টা এখনও জানানো হয়নি।
বিএনপি শুরু থেকেই খালেদা জিয়াকে রাজধানীর একটি অত্যাধুনিক হাসপাতালে চিকিৎসার দাবি করে আসছে।তবে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে গত বছরের ৭ অক্টোবর বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
প্রায় এক মাস চিকিৎসা শেষে ফের তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।তখন বিএনপি অভিযোগ করেছিল, খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়েই হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দলটি তার সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে।কয়েকদিন আগে খালেদা জিয়াকে কারাগারে আনা হলে তিনিও জানান, শরীরটা ভালো যাচ্ছে না।
প্রসঙ্গত জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
-জেডসি
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





