ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:০৩:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেলেন আর্চার দিয়া

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

আর্চার দিয়া সিদ্দিকী।  ছবি: ফেসবুক থেকে।

আর্চার দিয়া সিদ্দিকী। ছবি: ফেসবুক থেকে।

২০২২ সালের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। এতে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন আর্চার দিয়া সিদ্দিকী। এ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন দেশের অন্যতম সেরা এই আর্চার। তিনি সাত বিষয়ের মধ্যে পাঁচ বিষয়ে ‘এ প্লাস’ ( ৮০ অধিক) পেয়েছেন। আর বাংলা ও ইংরেজিতে পেয়েছেন ‌‘এ’।

ফেসবুক স্ট্যাটাসে নিজের এই ফলাফলের কথা জানিয়েছেন দিয়া সিদ্দিকী। এমন ফলের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।