বিদেশি লিগে খেলবেন আরও চার নারী ফুটবলার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
আগেই জানা গিয়েছিল ভুটানের লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। এবারে সেই তালিকায় যোগ হচ্ছে আরও চার ফুটবলারের নাম। টুর্নামেন্টটিতে পারো এফসির হয়ে মাঠে নামবেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া।
শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করা নিলয় বিশ্বাস ও সাবিনা খাতুন।
ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি নিয়ে নিলয় বলেন, ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং সেখানকার সকল ব্যয়ই ক্লাবের। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে।
এ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন।
গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। পারো এফসিতে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানী পাবেন।
এর বাইরে ট্রান্সপোর্ট উইনাইটেডে জুনিয়র ফুটবলার সাগরিকারও খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাসুরা পারভীন। তিনি বলেন, আমাদেরও ৬ এপ্রিল যাওয়ার কথা রয়েছে। আমাদের ক্লাবে সাগরিকার খেলা নিয়ে আলোচনা চলছে।
এশিয়া কাপ বাছাইয়ের জন্য বাফুফে ৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু করবে। সেই ক্যাম্পে ডাক পেয়েছিলেন ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহ করা সাবিনারাও। তারা ৬ এপ্রিল ভুটানে রওনা হওয়ায় এখন আর ক্যাম্পে আসতে হচ্ছে না। এটা বাফুফের জন্যও খানিকটা স্বস্তির।
কারণ ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে অনাগ্রহী ৬/৭ জন দেশের বাইরে থাকলে কোচ ও ফেডারেশনের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সহায়কই হবে।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী











