ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৩:২৫:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৬ জুন ২০২৪ বুধবার

আক্কাস আলী ফকিরের বাড়িতে উৎসুক মানুষের ভিড়  

আক্কাস আলী ফকিরের বাড়িতে উৎসুক মানুষের ভিড়  

নাটোর জেলার সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছোট চৌগ্রামের আক্কাস আলী ফকির (৬০) ও তার পুত্রবধূ লাকি বেগম (৩৫)। লাকি বেগম ছোট চৌগ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী।

এলাকাবাসীর বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ছোট চৌগ্রামের মৎস্য চাষি হামিদুল ইসলাম বাড়ি থেকে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে বৈদ্যুতিক তার টেনে নিয়ে যায়। সকালে লাকি বেগম রাস্তার পাশে গরুর গোবর তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় লাকি বেগমকে বাঁচাতে গিয়ে আক্কাস আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।